অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

বিদেশের খবর - ২৮ জুলাই, ২০১২
 
শক্তিশালী বজ্রঝড়ে নিউইয়র্কে ব্যাপক ধ্বংসযজ্ঞ
সহস্রাধিক বাড়িঘর বিধ্বস্ত, ১ হাজার ফ্লাইট বাতিল, ৫ লক্ষ বিদ্যুৎহীন, জরুরী অবস্থা জারি
আল ইহসান ডেস্ক:

শক্তিশালী বজ্রঝড়ে নিউইয়র্কে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। নিউইয়র্কের গর্ভনর কুয়োমো জানায়, গতকাল বিকেলে বজ্রঝড়, ঝড়ো বাতাস, টর্নেডো এবং শিলা বৃষ্টিতে চেমুং কাউন্টি এবং পার্শ্ববর্তী এলাকাসমূহ ধ্বংসস্তুপে পরিণত হয়। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরী অবস্থা জারি করে কর্তৃপক্ষ।
খবরে বলা হয়, শক্তিশালী ঝড়ে বহু গাছপালা উপড়ে যায়, বিধ্বস্ত হয় হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। এই ঝড়ে সবচেয়ে বেশিগ্রস্ত হয় নিউইয়র্ক ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্য। এতে কমপক্ষে ৫ লক্ষ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে। বাতিল হয় প্রায় ১ হাজার বিমান ফ্লাইট। নিউইয়র্ক ও পেলসিলভানিয়া ছাড়াও ওয়াইহো ও কেনটাকিতে ঘণ্টায় প্রায় ১১৩ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস প্রবাহিত হওয়ার খবর পাওয়া গেছে।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal