অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

বিদেশের খবর - ৪ আগস্ট, ২০১২
 
যৌন কেলেংকারিতে দোষী সাব্যস্ত আরেক আমেরিকান সেনা প্রশিক্ষক
আল ইহসান ডেস্ক:

আমেরিকান বিমান বাহিনীর আরো এক প্রশিক্ষক যৌন কেলেংকারির দায়ে দোষী সাব্যস্ত হয়েছে। আমেরিকার ল্যাকল্যান্ড বিমান ঘাঁটির প্রশিক্ষক টেকিনিক্যাল সার্জেন্ট ক্রিস্টোফার স্মিথকে ওই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
জানা যায়, দেশটির বিমান বাহিনীর এক নারী সদস্য প্রশিক্ষণ নেয়ার সময় স্মিথ তার সঙ্গে পেশাগত দায়িত্বের বাইরে যৌন সম্পর্ক গড়ে তোলে। পরে যৌন কেলেংকারির বিষয়টি প্রমাণিত হওয়ায় সার্জেন্ট ক্রিস্টোফার স্মিথকে এখন এক বছরের কারাদ- ভোগ করতে হবে।
এরআগে ১০ নতুন নারী সহকর্মীকে সম্ভ্রমহানী ও যৌন নির্যাতনের দায়ে আমেরিকান বিমান বাহিনীর স্টাফ সার্জেন্ট লুইস ওয়াকারকে ২০ বছরের কারাদ- দেয়ার ১০ দিনের মাথায় সার্জেন্ট ক্রিস্টোফার স্মিথকে দোষী সাব্যস্ত করা হলো।
২০১০ সালের অক্টোবর থেকে ২০১১ সালের জানুয়ারি মাসের মধ্যে ওয়াকার এসব জঘন্য অপরাধ করে।
বাগদাদের উত্তরাঞ্চলে দুজেইল এর নিকটবর্তী একটি তল্লাশি চৌকিতে বন্দুকধারীদের হামলায় এক সেনা কর্মকর্তা নিহত হয়েছে। এ সময় চারজনকে ধরে নিয়ে গেছে তারা।
ইরাকের পশ্চিমাঞ্চলে আল রুতবার একটি তল্লাশি চৌকিতে বন্দুকধারীদের সঙ্গে লড়াইয়ে ইব্রাহিম আল কাতা নামে একজন কর্নেল শহীদ হয়েছেন। এই লড়াইয়ে অপর দুই পুলিশ সদস্যও প্রাণ হারিয়ে শহীদ হয়েছেন।
শুধুমাত্র জুলাই মাসেই ইরাকে সন্ত্রাসবাদীদের হামলায় ৩২৫ জন শহীদ হয়েছেন। ২০১০ সালের আগস্টের পর এটিই দেশটিতে একক কোনো মাসে সর্বোচ্চ নিহতের ঘটনা। জুলাই মাসের ৩১ দিনের মধ্যে ২৭ দিনই ইরাকে কোনো না কোনো হামলা চালানোর ঘটনা ঘটেছে।
আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত সম্মুখসারির গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক জানিয়েছে, মুসলিমদের পবিত্র মাস রমজানে এই অঞ্চলটি দখলের চেষ্টা চালাচ্ছে তারা।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal