অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

বিদেশের খবর - ১১ আগস্ট, ২০১২
 
ভেঙ্গে পড়ল চীনের গ্রেটওয়াল
আল ইহসান ডেস্ক:

সাম্প্রতিককালের ভারিবর্ষণে চীনের প্রাচীন ঐতিহ্য মহাপ্রচীরের অংশবিশেষ ধসে পড়েছে। তবে উত্তর চীনের হাবিই প্রদেশে কাছে ধসে পড়া মহাপ্রাচীরের সংস্কার কাজ এখন অব্যাহত আছে বলে দাবি জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া। কুয়াসি জেলার একজন কর্মকর্তা জানায়, গত কয়েক সপ্তাহ ধরে ভারী বর্ষনের পর পাহাড় থেকে বৃষ্টির পানির প্রবল প্রবাহের কারণে জানজিয়াকু রাজ্যে মাহাপ্রচীরের দাজিংমিন অংশের কিছু অংশ ধসে পড়ে।
ধসে পড়া মহাপ্রাচীরের উল্টোপাশেও ফাটল ধরা পড়েছে। চীনের মহাপ্রচীরের দাজিংমিন অংশটি নির্মাণ করা হয়েছিল মিন সম্রাজ্যের রাজত্বকালে (১৩৬৮-১৬৮৪)।
সাম্প্রতিক কালে চীনে ভারী বৃষ্টিপাত ব্যাপক বন্যা ও দীর্ঘস্থায়ী জলমগ্নতার সৃষ্টি করে। গত মাসে বন্যায় গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের বন্যা ও ভারি বর্ষনের মুখোমখি হয়েছে। বন্যায় সারা দেশে ৭৯ জনের প্রাণহানি ঘটে এবং রাজধানী বেইজিং অচল হয়ে পড়ে।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal