 |
শাহ নাওয়াসীদ্বয় উনারা গুজরান জান্নাতী কাঁননে
-বিশ্বকবি মুহম্মদ মুফাজ্জলুর রহমান।
শাহ নাওয়াসীদ্বয় উনারা গুজরান জান্নাতী কাঁননে তাশরীফ আনেন ধরাতে মুবারক মাহে শা’বানে।
মুজাদ্দিদে আ’যম উনার, শাহ নাওয়াসী লখতে জিগার, উনারা রহমতে উম্মার, রাখি আক্বীদা ঈমানে।
সাইয়্যিদাতুন নিসার আঞ্জামে, ওয়ারাউল ওয়ারার মাক্বামে, রহেন হরদম উত্তমে, সাইয়্যিদাতাল উমাম দু’জনে।
উনারাই উম্মুল উমামী নাজ, নারী মুক্তির খোশ নেওয়াজ, সুন্নতে দায়িমী দারাজ, নাওয়াসীদ্বয় ক্বিবলাতাইনে।
শাফিউল উমামী নয়ন, নাওয়াসীদ্বয় নূরী লগন, নাক্বিবাতুল উমামী রতন, (রন) ত্বাহিরা দুই ভূবনে।
নাওয়াসীদ্বয় রসূলী ফুল, পাক যাহরায়ী দুলদুল, ২৯শে শা’বান ধরাতে, হয় ঈদ আসমান যমীনে।
বিলাদতে ঈদে আযীমান, ফায়েজ লভি অফুরান, আমরা সকল মুরীদান, রইছি নূরী সমীরণে।
জানাই মোরা আহলান সাহলান, (শাহ) নাওয়াসীদ্বয় অনুদান, উনাদের উচ্চে শান-মান, রাখুন মোদের চরণে।
আখিরী আব্দার গোলামে, মকবুল ক্ষমার কারামে, মোদের জনম জনমে, রাখুন রেযার বাঁধনে।
|
|
 |