 |
পহেলা শাওওয়াল শরীফ
-বিশ্বকবি আল্লামা মুহম্মদ মুফাজ্জলুর রহমান।
নারী জগতের মহান সূর্য মহিয়সী পয়গাম, শাহযাদী ঊলা অনাদি স্বয়ং জাগ্রত আঞ্জাম।
আজ নিদানের করুণ কালেই পৃথিবীর ময়দান নারীকৃষ্টির সুন্নী বলয়ে রাখছেন আলোয়ান।
ওই শাহযাদী ঊলা আলায়ে আলা মহামতি মারজান, উনার পরশ বড়ই শরশ ঈমানের আরকান।
তিনি অবলার আশ্রয়ী নীড় নারীত্বের রক্ষিতা, ফায়েজে উনার পাচ্ছে আবার অখ- শ্লীলতা।
শাহযাদী ঊলা আসমানী লালা সুন্নতী রওশন, দেন ফায়েদা তিনি সাইয়্যিদা সতিত্বের সচেতন।
তিনি নারীদের সুন্নী নক্বীবা সাইয়্যিদা মহীয়সী তিনি মাশুকা মাওলায়ে বাক্বা দারাজাতে রন মিশি।
তাই তালায়াল পহেলা শাওওয়াল জান্নাতী অবগাতে খুশির জোয়ার আজ বেশুমার কায়িনাত জুড়ে বহে।
আজ রাজারবাগ নূরী দরবারে বিলাদতে শাহযাদী খুশির ফল্গু রাখছে ঘিরেই রহমত নিরবধি।
|
|
 |