কবিতা - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
খালিক্ব মালিক আপনি আল্লাহ- রহিম ও রহমান দয়া করে, মায়া করে আপনি- পাঠালেন দুনিয়ায় আল্লাহ... আপনি পাঠালেন দুনিয়ায় ॥
বড়ই ইহসান করে আপনি- করলেন উম্মতে হাবীবী, জনম জনম ধরে সিজদায়- না হবে শোকর গুজারী আল্লাহ... না হবে শোকর গুজারী ॥
খালিক্ব মালিক আপনি আল্লাহ- রহিম ও রহমান দয়া করে, মায়া করে আপনি- পাঠালেন দুনিয়ায় আল্লাহ... আপনি পাঠালেন দুনিয়ায় ॥
দুনিয়ার লোভে, মায়ায়, মোহে- ডুবে আছি সর্বক্ষণ, তবুও আপনি বান্দার তরে- করেন কত ইহসান, আল্লাহ... করেন কত ইহসান ॥
খালিক্ব মলিক আপনি আল্লাহ- রহিম ও রহমান দয়া করে, মায়া করে আপনি- পাঠালেন দুনিয়ায় আল্লাহ... আপনি পাঠালেন দুনিয়ায় ॥
কি যে দয়ায় ঠাঁই হলো মোর- মুজাদ্দিদ ক্বদমে ভাষা নাই মোর, আল্লাহ আপনার, শোকরিয়া আদায়ের, আল্লাহ... আপনার শোকরিয়া আদায়ের ॥
খালিক্ব মালিক আপনি আল্লাহ- রহিম ও রহমান দয়া করে, মায়া করে আপনি- পাঠালেন দুনিয়ায়, আল্লাহ... আপনি পাঠালেন দুনিয়ায় ॥
দরবারে আপনার আর্জি আমার- আবাদুল আবাদের তরে গোলাম হয়ে থাকতে পারি- মামদূহজীর ক্বদমে। আল্লাহ... মামদূহজীর ক্বদমে ॥
খালিক্ব মালিক আপনি আল্লাহ- রহিম ও রহমান দয়া করে, মায়া করে আপনি- পাঠালেন দুনিয়ায়, আল্লাহ... আপনি পাঠালেন দুনিয়ায় ॥
|