 |
কবিতা - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
ও মামদূহ ও মামদূহ
-ডা. মুহম্মদ রাশেদুল আবেদীন, নিউইয়র্ক।
ও মামদূহ, ও মামদূহ, ও মামদূহ, ও মামদূহ,
আপনি আমার জানেরও জান আপনি আমার প্রাণেরও প্রাণ আপনার ক্বদম তলে জায়গা না হয়ে হারাতাম আমি এই ভেবে মিয়মান
ও মামদূহ, ও মামদূহ, ও মামদূহ, ও মামদূহ,
সারাদিন জাগি আর শুধু ভাবি আমি কি যে পাপী আর কত তাপি আপনারই নেক ছোহবাত ছাড়া পথহারা হতাম ভেবে ভেবে কাঁপি
ও মামদূহ, ও মামদূহ, ও মামদূহ, ও মামদূহ,
সারা বিশ্বে অনাচার আর অনটন আমরা আপনার দোয়াতে সারাক্ষণ হেফাযতে সমাসীন বারি তা’আলার করি অনুক্ষণ হে আপনারই স্মরণ
ও মামদূহ, ও মামদূহ, ও মামদূহ, ও মামদূহ,
আপনার সৃষ্টি রসূলের কুলে খোশ নছীব মোরা আপনি আমাদের মাঝে ক্বদম মোদের থেমে থেমে চলে আপনারই ইস্তিক্ববালে সকালে ও সাঁঝে
ও মামদূহ, ও মামদূহ, ও মামদূহ, ও মামদূহ,
চিরদিন যেন আপনারই গোলামী করে কাটে আমার দিবসযামী আপনারই নেক নযর ও নেক ছোহবাতে করে দেব পার জীবন মরুভূমি
ও মামদূহ, ও মামদূহ, ও মামদূহ, ও মামদূহ,
|
|
 |