al-ihsan.net
বাংলা | English

ও মালিক আপনার দামান...
-মুহম্মদ জায়েদ কাদেরী

ও মালিক আপনার দামান,
দো’আলমে আমার ছামান ॥

মালিক আমার, রসূলে আ’লার,
উম্মত মাঝে রাহবার ॥
হিদায়েত বিলান অপার.. ॥
হাদিয়ে মিল্লাত মামদূহজান ॥

মালিক আপনি, হাল যামানার,
তাজদীদ করেন সর্ব ফিৎনার ॥
ফিৎনায় ভরে দিল চুরমার.. ॥
তাজদীদেও ভরান দিলখান ॥

মালিক আপনি, মুর্শিদ আমার,
হক্ব না-হক্বের পথ বুঝার ॥
ফায়িজ নিতে বে-কারার.. ॥
ফায়িজ দিয়ে গোলাম বানান ॥

মালিক আপনার, ক্বদমে আমার,
আরজি রাখি বারেবার ॥
গুনাহতে আমি একাকার..॥
গুনাহ হতে আমায় বাঁচান ॥

মালিক আমি, হক্ব তায়ালার,
ক্বসম করে বলছি এবার ॥
যতই অধম গুনাহগার.. ॥
তারচেয়ে দৃঢ় ধরতে দামান ॥




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal