অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
ইসলামিক শিক্ষা - ২৩ মে, ২০১২
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র জীবনী মুবারক (৫৩০)
-মাওলানা সাইয়্যিদ শাবীব আহমদ।
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের উপর কাফির মুশরিকদের যুলুম নির্যাতন :
হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে,
عن حضرت جضرت جابر رضى الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه و سلم مر بعمار رضى الله تعالى عنه و اهله وهم يعذبون فقال ابشروا ال حضرت عمار رضى الله تعالى عنه و ال ياسر رضى الله تعالى عنه فان موعدكم الجنة- فاما امه فيقتلوها فتأبى الا الاسلام-
অর্থ: হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিইয়ীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত আম্মার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও উনার আহাল-ইয়াল উনাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন উনাদের উপর কাফির মুশরিকরা অত্যাচার নির্যাতন চালাচ্ছিলো। আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাদেরকে উদ্দেশ্যে করে বললেন, হে আম্মার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও ইয়াসীররের পরিবার! আপনারা সুসংবাদ গ্রহণ করুন, আপনাদের প্রতিশ্রুত স্থান হলো জান্নাত। হযরত আম্মার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাতাকে কাফির, মুশরিকরা শহীদ করেছিলো। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ইসলাম ব্যতীত অন্যসব কিছুই প্রত্যাখ্যান করেছিলেন। তিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ।” (আল বিদায়া ওয়ান নিয়াহা ২য় জিলদ ৫৯ পৃষ্ঠা)
উল্লেখ্য যে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে ইসলামের প্রথম পুরুষ শহীদ ছিলেন হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম উনার পূর্বের স্বামীর ঔরসজাত সন্তান হযরত হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। আর মহিলা ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুন্না উনাদের মধ্যে প্রথম শহীদ হন হযরত সুমাইয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। তবে অধিকাংশ ঐতিহাসিকগণের মতে ইসলামের প্রথম শহীদ হলেন হযরত সুমাইয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। পাপিষ্ঠ আবূ জাহিল একটি বল্লম দিয়ে উনাকে আঘাত করে এবং এই আঘাতে তিনি শাহাদাত বরণ করেন। এটি মুরসাল বর্ণনা।
(ইনশাআল্লাহ চলবে)
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal