অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

আপনাদের মতামত - ২০ ফেব্রুয়ারী, ২০১২
 
নারী টিজিং রোধে রবীউল আউয়াল শরীফ-এ সাইয়্যিদুল আ’ইয়াদ পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালনের কোনো বিকল্প নেই
-শাহ সেলিনা আরজু, ঢাকা।

আমরা সবাই জানি ইসলাম শরাফত ও ভদ্রতার ধর্ম এবং ইসলাম অত্যন্ত আধুনিক। কারণ তা সকল ধর্মের শেষে আগমন করেছে। আমরা সবাই যা চির সুন্দর নতুন এবং যা গ্রহণযোগ্য তাই গ্রহণ করি। সবাই সাবলীল জীবনযাপন করতে পছন্দ করি। সামাজিকতাকে সবাই এক বাক্যে স্বাগত জানাই। তাই নয় কী? নারী টিজিংয়ের কারণে তথাকথিত নারীবাদী, প্রগতিবাদী, সংস্কৃতিবাদী, সুশীল সমাজ এমনকি সরকার মহলও বেশ চিন্তিত।
তাই যদি হয়, তাহলে সহজ পদ্ধতি পর্দা রয়েছে, ইসলাম রয়েছে। সর্বোপরি যাঁর জন্য ইসলাম তথা পর্দা সব কিছু পেলাম উনার অর্থাৎ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, রহমতুল্লিল আলামীন উনার বিলাদত শরীফ-এর দিন ও মাস ১২ই রবীউল আউয়াল শরীফ রয়েছে।
নারী টিজিং রোধে সরকারিভাবে পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা এবং নারীদের জন্য পর্দা বাধ্যতামূলক করা অবশ্যই করণীয়। মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে দ্বীন ইসলামের ছহীহ সমঝ দান করুন। আমীন।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal