অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ২০ ফেব্রুয়ারী, ২০১২
 
দুর্নীতিই নৌখাতের উন্নয়নের অন্তরায়
আইএনবি:

অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দুর্নীতির কারণেই নৌ খাতের উন্নয়ন হচ্ছে না বলে অভিযোগ করেছে নৌখাত রক্ষা জাতীয় কমিটি। গতকাল রোববার সকালে ঢাকা বিশ্ববিদালয়ের চারুকলা অনুষদের সামনে এক নাগরিক সমাবেশ থেকে এ অভিযোগ করা হয়।
সমাবেশে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ উদ্ধৃত করে নাগরিক এই কমিটির সদস্য সচিব আশীষ কুমার দে বলেছে, গত তিন বছরে এই সংস্থার বন্দর, সচিবালয় এবং নৌ নিরাপত্তা ও ট্রাফিক শাখায় অন্তত ৩০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। আশীষ অবিলম্বে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায়।
উচ্চ আদালতের নির্দেশনার আলোকে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালুসহ দেশের সব নদীর তীরভূম থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিও জানায় সে। কমিটির আহ্বায়ক আমিনুর রসুল বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক তুষার রেহমান, গ্রিন বেল্ট ট্রাস্টের মহাপরিচালক জসিম কাতাবি প্রমুখ।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal