অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
বিদেশের খবর - ২৩ মে, ২০১২
ভারতের ব্যাঙ্গালোরে ২ ট্রেনের সংঘর্ষ-আগুন, নিহত ২৫, আহত ৭৬
বিধ্বস্ত বগির ভেতর চাপা পড়ে আছে অনেকে
আল ইহসান ডেস্ক:
ভারতে একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অন্য একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে অন্ততঃ ২৫ জন নিহত এবং ৭৬ জন আহত হয়েছে। বিধ্বস্ত বগির ভেতরে এখনো অনেকে চাপা পড়ে রয়েছে। ফলে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার পেনুকোন্দা স্টেশনের কাছাকাছি থেমে থাকা একটি মালবাহী ট্রেনের সঙ্গে ব্যাঙ্গালোরগামী যাত্রীবাহী ট্রেন হাম্পি এক্সপ্রেসের সংঘর্ষ হয়। স্থানীয় সময় সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক্সপ্রেস ট্রেনের বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলো সংঘর্ষের প্রচ-তায় হাম্পি এক্সপ্রেসের ইঞ্জিনের পেছনের বগিতে আগুন ধরে যায় এবং তারপরের তিনটি বগি লাইনচ্যুত হয়। যাত্রীবাহী ট্রেনের চালক ও সহকারী চালক তাৎক্ষণিকভাবে মারা গেছে। দুর্ঘটনাস্থলে যাত্রীদের ছিন্ন-ভিন্ন ও আগুনে পোড়া দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। নিহতদের মধ্যে হাম্পি এক্সপ্রেসের প্রথম ও দ্বিতীয় বগির যাত্রীরাই বেশি।
বিশ্বের অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্কের দেশ ভারতে প্রতি বছর ট্রেন দুর্ঘটনায় হাজারে লোকের মৃত্যু হয়।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal