al-ihsan.net
mob.al-ihsan.net
বাংলা
|
English
যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আ’ইম্মাহ, মুহ্ইস সুন্নাহ্, ক্বাইয়্যুমুয্ যামান, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম,
সুলতানুল ওয়ায়েজীন, গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, হাবীবুল্লাহ্, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফের
মামদুহ্ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম
-এর
দৈনিক আল ইহসানে
প্রধান শিরোনামে প্রকাশিত ক্বওল শরীফ সমূহ।
অনুসন্ধান:
২১ মে, ২০১৩
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘আমার পবিত্র হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম বা আওলাদ আলাইহিমুস সালামগণ উনাদেরকে মুহব্বত করো আমার সন্তুষ্টি লাভের জন্য।’
সুমহান বরকতময় ১৪ রজবুল হারাম।
পবিত্র হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ষষ্ঠ ইমাম, আওলাদে রসূল হযরত ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম উনার পবিত্র বিছাল শরীফ উনার বরকতপূর্ণ দিন।
যা এ বছরের জন্য অর্থাৎ ১৪৩৪ হিজরী সনের জন্য ২৬ ছানী আশার ১৩৮০ শামসী, ২৫ মে ২০১৩ ঈসায়ী, ইয়াওমুস সাবতি বা শনিবার।
হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ও হযরত আওলাদে রসূল আলাইহিমুস সালাম উনাদের মুহব্বতই হচ্ছে পবিত্র ঈমান। উনাদের প্রতি তা’যীম-তাকরীম প্রদর্শন করা ও উনাদের খিদমতের আঞ্জাম দেয়া ফরয-ওয়াজিব।
যা বান্দা-বান্দী ও উম্মতগণ উনাদের জন্য ইহকাল ও পরকালে বেমেছাল কামিয়াবী ও নাজাত লাভের অন্যতম শ্রেষ্ঠ উসীলা।
আপনার মতামত দিন
২০ মে, ২০১৩
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি পবিত্র ইলম উনার শহর আর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি উনার দরজা।
পবিত্র হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতম ইমাম ইমামুল আউওয়াল ও বিশিষ্ট ছাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ উনার মাস হচ্ছে শাহরুল্লাহিল হারাম রজবুল আছম্ম।
তিনি এ পবিত্র মাস উনার মুবারক ১৩ তারিখ পবিত্র বিলাদত শরীফ গ্রহণ করেন।
অতএব, সকল মুসলমানদের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার জীবনী মুবারক জানা এবং প্রতিক্ষেত্রে উনাকে অনুসরণ-অনুকরণ করা। সে উপলক্ষে সর্বত্র উনার পবিত্র জীবনী মুবারক বেশি বেশি আলোচনা করা।
আর সরকারের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে, শতকরা ৯৭ ভাগ মুসলমান উনাদের দেশ বাংলাদেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাসে অর্থাৎ মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে উনাদের পবিত্র জীবনী মুবারক অন্তর্ভুক্ত করা।
পাশাপাশি উনার পবিত্র বিলাদত শরীফ উপলক্ষে সরকারিভাবে ছুটি ঘোষণা করা।
আপনার মতামত দিন
১৯ মে, ২০১৩
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘আমার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা আদেশ করেন তা পালন কর আর তিনি যা থেকে বিরত থাকতে বলেন তা থেকে বিরত থাক।’
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
‘আমি বাদ্যযন্ত্র ও মূর্তি ধ্বংস করার জন্য প্রেরিত হয়েছি।’
অর্থাৎ পবিত্র ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে সর্বপ্রকার ‘গান-বাজনা’ করা ও শোনা সম্পূর্ণরূপেই কাট্টা হারাম। হালাল বলা বা মনে করা কুফরী।
স্মরণীয় যে, সুলত্বানুল হিন্দ, গরীবে নেওয়াজ, হাবীবুল্লাহ হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী সানজিরী আজমিরী রহমতুল্লাহি আলাইহি তিনি আজীবন পবিত্র শরীয়ত উনার উপর পূর্ণ ইস্তিকামাত ছিলেন।
কাজেই যারা বলে থাকে যে, তিনি ‘গান-বাজনা’ করেছেন। তারা উনার উপর চরম মিথ্যা তোহ্মত দেয়। নাউযুবিল্লাহ!
প্রকৃতপক্ষে সত্য হলো- তারা কখনোই প্রমাণ করতে পারবে না যে, তিনি ‘গান-বাজনা’ করেছেন।
আপনার মতামত দিন
১৮ মে, ২০১৩
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘আমার পবিত্র আহলে বাইত শরীফ বা আওলাদগণ উনাদেরকে মুহব্বত করো আমার সন্তুষ্টি লাভের জন্য।’
১৪ রজবুল হারাম পবিত্র আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ষষ্ঠ ইমাম, সুলত্বানুল মাশায়িখ, ইমামুল মুহসিনীন, ইমামুছ ছিদ্দীক্বীন, আওলাদে রসূল হযরত ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম উনার পবিত্র বিছাল শরীফ উনার বরকতপূর্ণ দিন।
সকল মুসলমানদের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে, উনার পবিত্র জীবনী মুবারক জানা, উনাকে প্রতি ক্ষেত্রে অনুসরণ-অনুকরণ করা এবং সর্বত্র উনার বেশি বেশি আলোচনা করা।
আর সরকারের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- শতকরা ৯৭ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাস বা পাঠ্যপুস্তকে উনার পবিত্র জীবনী মুবারক অন্তর্ভুক্ত করা।
পাশাপাশি উনার পবিত্র বিছাল শরীফ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা।
আপনার মতামত দিন
১৭ মে, ২০১৩
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘জিন-ইনসানকে মহান আল্লাহ পাক উনার বিশেষ বিশেষ দিনসমূহ স্মরণ করিয়ে দিন।’
আজ সুমহান ঐতিহাসিক ৬ রজবুল হারাম।
সুলত্বানুল হিন্দ, খাজা গরীবে নেওয়াজ, হাবীবুল্লাহ হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চীশতি সানজরী আজমীরী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছাল শরীফ উনার বরকতময় দিন।
সারা বিশ্বের মুসলিম উম্মতের দায়িত্ব- কর্তব্য হচ্ছে, এ উপলক্ষে পবিত্র মীলাদ শরীফ, পবিত্র ক্বিয়াম শরীফ, ওয়াজ শরীফ ও দোয়া-মুনাজাতের মাহফিল করে উনার পবিত্র সাওয়ানেহে উমরী মুবারক বেশি বেশি আলোচনা করা।
যাতে মুসলমান উনার সম্পর্কে জেনে উনাকে মুহব্বত, তা’যীম-তাকরীম ও অনুসরণ-অনুকরণ করে মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের হাক্বীক্বী রেযামন্দি ও সন্তুষ্টি মুবারক হাছিল করে ইহকাল ও পরকালে কামিয়াবী হাছিল করতে পারে।
আর সরকারের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে: এ সমস্ত অনুষ্ঠানগুলির আনজাম দেয়ার সাথে সাথে উনার পবিত্র জীবনী মুবারক সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাসে অন্তর্ভুক্ত করা এবং উনার বিছাল শরীফ উপলক্ষে ছুটি ঘোষণা করা।
আপনার মতামত দিন
[(২০৫৯ - ২০৫৫) ২০৫৯]
অপেক্ষাকৃত পুরাতন ›
একেবারে পুরাতন »
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal