al-ihsan.net
mob.al-ihsan.net
বাংলা | English
যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আ’ইম্মাহ, মুহ্‌ইস সুন্নাহ্‌, ক্বাইয়্যুমুয্‌ যামান, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম,
সুলতানুল ওয়ায়েজীন, গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, হাবীবুল্লাহ্‌, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফের
মামদুহ্‌ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর দৈনিক আল ইহসানে প্রধান শিরোনামে প্রকাশিত ক্বওল শরীফ সমূহ।

  অনুসন্ধান: 
৬ সেপ্টেম্বর, ২০১০
হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, তোমরা চাঁদ দেখে রোযা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো।
বাংলাদেশে ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার শাওওয়াল মাসের চাঁদ দেখা যাবার সম্ভাবনা কম।
চাঁদ দেখে ঈদ পালন করতে হলে সউদী আরবকে ৩১টি রোযা পূর্ণ করতে হতে পারে; যা শরীয়তসম্মত নয়।
মনগড়া তারিখে মাস শুরুর প্রহসন থেকে সউদী সরকারকে খালিছ ইস্তিগফার করা উচিত।



৫ সেপ্টেম্বর, ২০১০
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, হে ঈমানদারগণ! তোমরা দ্বীন ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।
অর্থাৎ দ্বীন ইসলাম-এর বিরোধিতা করোনা বাংলাদেশের ৯৫ ভাগ লোক মুসলমান এবং রাষ্ট্র ধর্ম হচ্ছে ‘দ্বীন ইসলাম’।
তাই সরকার, প্রশাসন, আদালত, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ সর্বত্র ‘দ্বীন ইসলাম’কেই প্রাধান্য দিতে হবে। যেমনিভাবে সংখ্যাগরিষ্ঠ বাঙালি হওয়ার কারণে ‘বাংলা’ ভাষাকে প্রাধান্য দেয়া হয়েছে।



৪ সেপ্টেম্বর, ২০১০
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সরকারসহ প্রত্যেক মুসলিম অমুসলিম সরকারের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে-
কমপক্ষে ৭ দিন সরকারি ছুটি ঘোষণা করা।
পাশাপাশি মুসলমানরা যেন শরীয়তসম্মত ও যথাযথভাবে ঈদ বা খুশি প্রকাশ করতে পারে সেজন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা ও আর্থিকভাবে সহযোগিতা করাও সরকারের দায়িত্ব-কর্তব্য।
কেননা ঈদুল ফিতর পৃথিবীর প্রায় ৩০০ কোটি মুসলমানের অন্যতম একটি ঈদ বা খুশির দিন।



৩ সেপ্টেম্বর, ২০১০
আল্লাহ পাক সুবহানাহু তায়ালা তিনি বলেন, আমি যা নাযিল করেছি তা পালন করো।
আল্লাহ পাক তিনি পর্দা ফরয করেছেন। কাজেই বান্দা-বান্দীদের উচিত পর্দা করা ও করানো।
বাংলাদেশে জনসংখ্যার কমপক্ষে ৯৫% মুসলমান আর বাকি ৫% হচ্ছে সমস্ত বিধর্মী মিলে যেমন হিন্দু ৩% থেকেও কম; খ্রিস্টান, বৌদ্ধ ও উপজাতি মিলে ২% থেকেও কম। এছাড়া অন্যান্য বিধর্মীরা যৎসামান্য রয়েছে। যেমন ইহুদী মাত্র ৭২ জন ইত্যাদি।
আশ্চর্যের বিষয়, ৯৫% মুসলমানের দেশে কোর্ট কি করে পর্দা বিরোধী রায় দিতে পারলো?
আর শিক্ষা মন্ত্রণালয় কি করে কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ-এর বিরোধী কোর্টের রায়কে প্রাধান্য দিয়ে পরিপত্র জারি করে শরীয়ত, সংবিধান ও সরকারের বিরোধিতা করতে পারলো? অতএব, ‘কুরআন-সুন্নাহ বিরোধী কোন আইন পাস হবে না’ এ প্রতিশ্রতিবদ্ধ সরকারের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করা এবং পর্দা বিরোধী উক্ত নির্দেশ বাতিল ঘোষণা করে সংশ্লিষ্টদের সম্পর্কে শরঈ ব্যবস্থা গ্রহণ করা।



২ সেপ্টেম্বর, ২০১০
শরীয়তের ছহীহ ও গ্রহণযোগ্য ফতওয়া মতে- ঢাকা শহরের জন্য এ বছরের ছদকাতুল ফিতর হচ্ছে ৫০ টাকা।
ইসলামিক ফাউন্ডেশন ফিতরা নির্ধারণে পুনরায় ভুল করেছে। পাশাপাশি লালবাগ মাদরাসার ফিতরা সম্পর্কিত ফতওয়াও ভুল হয়েছে।
শুদ্ধ গাণিতিক হিসাব করতে না পারায় প্রতি বছরই তারা ফিতরা নির্ধারণে ভুল করে থাকে।
এক সের সাড়ে বারো ছটাক অর্থাৎ ১৬৫৭ গ্রামের পরিবর্তে তারা ১৬৫০ গ্রাম হিসাব করে থাকে।
কাজেই ফিতরা সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশন ও লালবাগ মাদরাসা যে ফতওয়া দিয়েছে তা হানাফী মাযহাবের খিলাফ হওয়ায় সম্পূর্ণই ভুল ও পরিত্যাজ্য।
তাদের উচিত অতিসত্বর ভুল স্বীকার করে পুনরায় ফিতরার সঠিক পরিমাণ ও মূল্য অর্থাৎ ৫০ টাকা নির্ধারণ করে দেয়া।
নচেৎ গরিবের হক্ব অর্থাৎ হক্কুল ইবাদ নষ্ট করার কারণে তারা দোষী সাব্যস্ত হবে।





      [(১১৪২ - ১১৩৮) ১১৪২]   অপেক্ষাকৃত পুরাতন ›   একেবারে পুরাতন » 





সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল: editor@al-ihsan.net, dailyalihsan@gmail.com

For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal