al-ihsan.net
mob.al-ihsan.net
বাংলা
|
English
যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আ’ইম্মাহ, মুহ্ইস সুন্নাহ্, ক্বাইয়্যুমুয্ যামান, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম,
সুলতানুল ওয়ায়েজীন, গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, হাবীবুল্লাহ্, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফের
মামদুহ্ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম
-এর
দৈনিক আল ইহসানে
প্রধান শিরোনামে প্রকাশিত ক্বওল শরীফ সমূহ।
অনুসন্ধান:
২৫ মে, ২০১৩
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘আমার হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম বা হযরত আওলাদ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত করো আমার সন্তুষ্টি মুবারক লাভের জন্য।’
আজ সুমহান বরকতময় ঐতিহাসিক ১৪ রজব শরীফ।
হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ষষ্ঠ ইমাম, সুলত্বানুল মাশায়িখ, ইমামুছ ছিদ্দীক্বীন, আওলাদে রসূল হযরত ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম উনার পবিত্র বিছাল শরীফ দিবস।
সারাবিশ্বের মুসলিম উম্মতের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- উনার সম্মানার্থে পবিত্র ওয়াজ শরীফ, পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়াম শরীফ এবং পবিত্র দোয়ার মাহফিলের আয়োজন করা।
যাতে মুসলমানরা উনার সম্পর্কে জেনে উনাকে মুহব্বত, তা’যীম, তাকরীম ও অনুসরণ-অনুকরণ করে ইহকাল ও পরকালে কামিয়াবী হাছিল করতে পারে।
আর সরকারের জন্যও দায়িত্ব এবং কর্তব্য ছিলো- মাস ব্যাপী মাহফিল সমূহের সার্বিক আনজাম দেয়ার সাথে সাথে উনার পবিত্র জীবনী মুবারক সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাসে অন্তর্ভুক্ত করা এবং উনার পবিত্র বিছাল শরীফ দিবসে সরকারি ছুটি ঘোষণা করা।
আপনার মতামত দিন
২৪ মে, ২০১৩
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি পবিত্র ইলম উনার শহর আর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি উনার দরজা।
আজ সুমহান ঐতিহাসিক পবিত্র ১৩ রজবুল হারাম শরীফ।
পবিত্র হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতম ইমাম ইমামুল আউওয়াল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ দিবস।
সারাবিশ্বের মুসলিম উম্মতের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- উনার সম্মানার্থে এ বরকতপূর্ণ দিনে পবিত্র ওয়াজ শরীফ, পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়াম শরীফ এবং দোয়ার মাহফিলের আয়োজন করে উনার যথাযথ ছানা-ছিফত মুবারক বর্ণনা করা।
আর সরকারের জন্যও দায়িত্ব এবং কর্তব্য ছিলো- মাসব্যাপী মাহফিলসমূহের সার্বিক আনজাম দেয়ার সাথে সাথে উনার পবিত্র জীবনী মুবারক সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাসে অন্তর্ভুক্ত করা এবং উনার পবিত্র বিলাদত শরীফ দিবসে সরকারি ছুটি ঘোষণা করা।
কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে- ৯৭ ভাগ মুসলমান ও রাষ্ট্রদ্বীন পবিত্র ইসলাম উনার দেশের সরকার এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। সরকারের উচিত এ বিষয়গুলোকে গুরুত্ব দেয়া এবং গুরুত্বের সাথে দেখা।
আপনার মতামত দিন
২৩ মে, ২০১৩
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করেই সৃষ্টি করেছেন।
সুমহান বরকতময় ১৩ রজবুল হারাম।
পবিত্র হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রথম ইমাম, ইমামুল আউওয়াল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ উনার বরকতপূর্ণ দিন।
যা এ বছরের অর্থাৎ ১৪৩৪ হিজরী সনের জন্য ২৫ ছানী আশার ১৩৮০ শামসী, ২৪ মে ২০১৩ ঈসায়ী, ইয়াওমুল জুমুয়াতি বা শুক্রবার।
হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুহব্বতই হচ্ছে পবিত্র ঈমান। উনাদের প্রতি তা’যীম-তাকরীম প্রদর্শন করা ও উনাদের খিদমতের আঞ্জাম দেয়া ফরয-ওয়াজিব।
যা বান্দা-বান্দী ও উম্মতগণ উনাদের জন্য ইহকাল ও পরকালে বেমেছাল কামিয়াবী ও নাজাত লাভের অন্যতম শ্রেষ্ঠ উসীলা।
আপনার মতামত দিন
২২ মে, ২০১৩
মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা আলে ইমরান শরীফ উনার ১২৮নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, ‘এ বিষয়ে আপনার (হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আর কোনো কিছু করার প্রয়োজন নেই’ এই পবিত্র আয়াত শরীফ নাযিল করে কুনূতে নাযেলা পড়ার বিষয়টি মানসূখ বা রহিত করে দিয়েছেন।
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কুনূতে নাযেলা পাঠ করতে নিষেধ করেছেন।
পবিত্র কুরআন শরীফ উনার দ্বারা মানসূখ বা রহিতকরণ এবং পবিত্র হাদীছ শরীফ উনার দ্বারা নিষেধকরণের প্রেক্ষিতে সম্মানিত হানাফী মাযহাবে কুনূতে নাযেলা পড়া জায়িয নেই তাই হারাম বলে ফতওয়া দেয়া হয়েছে।
এরপরও দেখা যায়-
কিছু মুফতী, মুহাদ্দিছ, মুফাসসির, ছূফী, দরবেশ, ওয়ায়িজ, খতীব নামধারী জাহিল গণ্ডমূর্খের দল তারা কুনূতে নাযেলা পড়ার জন্য নির্দেশ দিয়ে থাকে। অথচ সম্মানিত হানাফী মাযহাব মুতাবেক ছহীহ ফতওয়া হচ্ছে, কেউ যদি কুনূতে নাযেলা ভুলে হোক, জেনে হোক অথবা না জেনে হোক পাঠ করে, তাহলে তার নামায ফাসিদ (ভঙ্গ) হয়ে যাবে। তাকে পুনরায় নামায দোহরিয়ে আদায় করতে হবে। অন্যথায় সে নামায তরকের কারণে কবীরা ও কুফরী গুনাহে গুনাহগার হবে।
আর যাদের ফতওয়ার কারণে মুছল্লীগণের নামায বাতিল হবে তার সমুদয় গুনাহর দায়-দায়িত্ব সেসব জাহিল ও গুমরাহ্ ফতওয়াদাতার উপরই বর্তাবে।
আপনার মতামত দিন
২১ মে, ২০১৩
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘আমার পবিত্র হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম বা আওলাদ আলাইহিমুস সালামগণ উনাদেরকে মুহব্বত করো আমার সন্তুষ্টি লাভের জন্য।’
সুমহান বরকতময় ১৪ রজবুল হারাম।
পবিত্র হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ষষ্ঠ ইমাম, আওলাদে রসূল হযরত ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম উনার পবিত্র বিছাল শরীফ উনার বরকতপূর্ণ দিন।
যা এ বছরের জন্য অর্থাৎ ১৪৩৪ হিজরী সনের জন্য ২৬ ছানী আশার ১৩৮০ শামসী, ২৫ মে ২০১৩ ঈসায়ী, ইয়াওমুস সাবতি বা শনিবার।
হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ও হযরত আওলাদে রসূল আলাইহিমুস সালাম উনাদের মুহব্বতই হচ্ছে পবিত্র ঈমান। উনাদের প্রতি তা’যীম-তাকরীম প্রদর্শন করা ও উনাদের খিদমতের আঞ্জাম দেয়া ফরয-ওয়াজিব।
যা বান্দা-বান্দী ও উম্মতগণ উনাদের জন্য ইহকাল ও পরকালে বেমেছাল কামিয়াবী ও নাজাত লাভের অন্যতম শ্রেষ্ঠ উসীলা।
আপনার মতামত দিন
[(২০৬৩ - ২০৫৯) ২০৬৩]
অপেক্ষাকৃত পুরাতন ›
একেবারে পুরাতন »
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal