নিজস্ব সংবাদদাতা:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক আবদুস সালাম।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ৬ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির পিলখানা হামলার ঘটনায় মামলা এখনো বিচারিক প্রক্রিয়ায় জটিলতার মধ্যে রয়েছে। দীর্ঘদিনের বিচার ও আপিলের মধ্য দিয়ে আসামি ও নিহত সেনা কর্মকর্তাদের পরিবারদের ধৈর্য পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে।
প্রসিকিউশন জানায়, বিস্ফোরক এই মামলার সাক্ষীদের জবানবন্দিতে, বিডিআর হত্যাকা-ে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক'সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে।
বিডিআর হত্যাকা-ের বিস্ফোরক এই মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি। সাক্ষ্যগ্রহণ পর্যায়ে র বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দুই কোটি মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ বিছিন্নভাবে নয়, সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা শাসন, খনন করে তিস্তা পাড়ের মানুষের দাবি মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সব জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।
তিনি বলেন, ভবিষ্যৎতে রংপুর যাতে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করেছেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল ৯টায় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে যান বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই সশস্ত্র বাহিনী বিভাগে তারেক রহমানের প্রথম অফিস
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।
ঢাকা সেনানি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নবনিযুক্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে ১০ দফা সুপারিশ পেশ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ের মন্ত্রীর দপ্তরে সংগঠনটির সভাপতি স্বাক্ষরিত লিখিত সুপারিশপত্র হস্তান্তর করা হয়।
সংগঠনটি জানায়, গবেষণা, জনসচেতনতা এবং বিভিন্ন পক্ষের সঙ্গে সংলাপের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে ভোক্তাদের সমস্যাগুলো তুলে ধরছে। বর্তমান বাজার অবস্থা ও দ্রুতগতির প্রযুক্তিগত পরিবর্তনের প্রে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিডিআর হত্যাকা- নিয়ে পুনরায় কমিশন গঠন করে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সেই কমিটির সুপারিশ অনুযায়ী এর বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এটা আমাদের নির্বাচনী ইশতেহারেও আছে। আমরা যেকোনো ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পরীক্ষামূলকভাবে দুটি জেলার দুটি উপজেলায় ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত ১৩টি উপজেলায় কর্মসূচিটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত রোববার (২২ ফেব্রুয়ারি) ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জানান, বাংলাদেশ সরকার প্রান্তিক ও নি¤œ আয়ের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে। সে লক্ষ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুদ্ধচলাকালীন একটি ঘটনার বর্ণনা দিয়ে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা অভিযানের তথ্য দিয়ে জানিয়েছেন, খান ইউনিসের পূর্বে আল কারারা শহরের পূর্বে একদল ইসরাইলি সন্ত্রাসীদেরকে এম্বুশ করা হয়।
আগে থেকে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইস দ্বারা "বুবি-ট্র্যাপড" ফাঁদ তৈরিকৃত বিল্ডিংয়ে ইসরাইলি সন্ত্রাসী সেনাদল প্রবেশের পর সেটিতে বিস্ফোরণ ঘটানো হয়।
এতে বিল্ডিংটি ধ্বংসে পড়ে বেশ কয়েকজন সন্ত্রাসী সেনা নিহত ও আহত হয়।
যোদ্ধারা একটি টানেলের প্রবেশমুখেও ইসরাইলি সন্ত্রাসীরা উপস্থিত হওয়ার পর বিস্ফোরণ ঘটায়। এছাড়া হাল্কা অস্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অ্যাডমিন বা প্রশাসন ক্যাডারকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রধান ক্যাডার হিসেবে বিবেচনা করা হয়। যার সদস্যরা সরকারের নীতিনির্ধারণ, মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, আইন-শৃঙ্খলা রক্ষা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে) এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় সাধনের দায়িত্ব পালন করেন। তারা মাঠপর্যায়ে সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থেকে শুরু করে সচিবালয়ে নীতিনির্ধারণী পদে কাজ করেন।
মাঠ প্রশাসনের একজন কর্মকর্তা ক্যারিয়ারের শুরু থেকেই দুটি ভিন্ন ভূ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের বিদ্যুৎ খাতে এ মুহূর্তে বকেয়া ৪০ হাজার কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের চাহিদার বিপরীতে রয়েছে বড় সরবরাহ ঘাটতি। সেই সঙ্গে বিদ্যুৎ খাতের অব্যাহত লোকসান পিছু ছাড়েনি।
এমন পরিস্থিতির মধ্যে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এদিকে চলমান সেচ মৌসুম ও রমজান মাস শুরু হয়েছে। আসন্ন গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে অনেক গুণ। সামগ্রিকভাবে বিদ্যুৎ খাতে বকেয়া জটিলতা সামলানো, আর্থিক সচ্ছলতা ফেরানোর পাশাপাশি গ্যাসের সরবরাহ সংকট মোকাবেলা বিএনপি সরকারকে বড় পরীক্ষায় ফেলবে বলে মনে করছেন বাকি অংশ পড়ুন...
লক্ষ্মীপুর সংবাদদাতা:
সামান্য ৫ টাকার বিদ্যুৎ বিল নিয়ে সৃষ্ট তুচ্ছ বিরোধ শেষ পর্যন্ত রূপ নিল চরম ট্র্যাজেডিতে। লক্ষ্মীপুরের রামগঞ্জে বড় ভাইয়ের মারধরের শিকার হয়ে আলমগীর হোসেন নামে এক দুবাই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফেরেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আলমগীর ও তার বড় ভাই খোরশেদ আলম একটি যৌথ বৈদ্যুতিক মিটার ব্যবহার করতেন। চলতি মাসের বিদ্ বাকি অংশ পড়ুন...












