নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার।
গতকাল শনিবার (১৪ মার্চ) রাজধানী গাবতলী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
লক্কড়ঝক্কর কোনও বাস সড়কে নামবে না জানিয়ে তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘœ করতে যাত্রীদের জন্য হেল্প ডেস্ক রাখা হয়েছে। ঈদযাত্রা সুষ্ঠু ও নির্বিঘœ করতে ফিটনেসবিহীন ও লক্কড়-ঝকড় বাসের চলাচল ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।
বাকি অংশ পড়ুন...
পাবনা সংবাদদাতা:
পাবনার সুজানগর উপজেলার একটি গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরপাবনার সুজানগর উপজেলার একটি গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর
পাবনার সুজানগর উপজেলার একটি গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সূত্র বাকি অংশ পড়ুন...
মানিকগঞ্জ সংবাদদাতা:
এবার বিনা নোটিশে আকস্মিক মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পরিদর্শনে তিনি চিকিৎসক অনুপস্থিতি ও অব্যবস্থাপনার চিত্র প্রত্যক্ষ করেন।
গতকাল শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আসেন স্বাস্থ্য মন্ত্রী। তার হঠাৎ হাসপাতালে উপস্থিতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিদর্শনকালে মন্ত্রী প্রত্যক্ষ করেন, নির্ধারিত অফিস সময় পার হলেও কয়েকজন চিকিৎসক কর্মস্থলে নেই।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অনুমোদিত ৩২ চিকিৎসকের মধ্যে ১২ জন বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। একসময় পাটশিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমানে তা অনেকটাই পিছিয়ে পড়েছে। তাই বন্ধ পাটকলগুলো আবার চালু করে পাটপণ্যের বৈচিত্র্য বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
বস্ত্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৪ মার্চ) পিরোজপুরে ‘টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট’ প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি পরিদর্শনকালে প্ বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘জাতীয় সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।’
গতকাল শনিবার কুড়িগ্রামে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শীতসহ তিন ধরনের দুর্যোগ মোকাবিলায় মন্ত্রণালয় ইতোমধ্যে বাকি অংশ পড়ুন...
ঝিনাইদহ সংবাদদাতা:
জামাতের হামলায় আহত বিএনপি কর্মী তরু মিয়া (৪৮) মারা গেছেন। গত জুমুয়াবার রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জামাতের নারী কর্মীদের কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে অভিযোগ পাওয়া গেছে। বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সংঘর্ষে তরু মিয়াসহ উভয় পক্ষের কমপক্ষে আট জন আহত হন। পরে সাড়ে ১২টার দিকে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে তরু মিয়ার অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।
নিহত তরু মিয়া ওই গ্রাম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শিক্ষা প্রতিষ্ঠানে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, গত ৫ মার্চ জারি করা স্মারকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বাস্তবায়নের বাকি অংশ পড়ুন...
চাঁদপুর সংবাদদাতা:
ফরিদগঞ্জ উপজেলায় কলাপাতা কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে ‘ঘুষিতে’ বিল্লাল হোসেন (৫০) নামে এক সিনএজিচালিত অটোরিকশাচালকের মতু্যুর খবর পাওয়া গেছে।
গত জুমুয়াবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন ও অভিযুক্ত আবুল বাশার একই বাড়ির বাসিন্দার বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী কামাল ভেন্ডা, সাদ্দাম, রমজান আলি লিটন জানান, বিল্লাল হোসেন ও আবুল বাশার উভয়ের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলছিল। কিছুদিন আগে থানায় অভিযোগ করেন আবুল বাশার। জুম্মার নামাজের পর দু বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আজ রাত থেকেই দূরপাল্লার বাসসহ গণপরিবহনে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে আর কোনো সীমাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে, ফলে পরিবহন চলাচলে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর একটি বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, সড়কপথে আজ থেকে ঈদযাত্রার চাপ বাড়বে। বিষয়টি বিবেচনায় নিয়ে আগেই গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা, সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ জানান, সংসদে প্রথম অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন হবে, রাষ্ট্রপতির ভাষণের ওপরে কত ঘণ্টা আলোচনা হবে, সেসব নিয়ে বৈঠকে কথা হয়েছে।
এ সময় তিনি উল্লেখ করেন, রোববার (১৫ মার্চ) অধিবেশনের পর মুলতবি হয়ে ঈদের পর ২৯ মার্চ ফের সংসদ অধিবেশন বসবে। এপ্রিল মাসজুড়ে অধিবেশন চা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে।
প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হবে। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে ‘দেশব্যাপী নদী-নালা-খাল খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করবেন।
একইসঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যগণ সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।
এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে; কৃষি উৎপ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের বিশেষ বাহিনী আইআরজিসি’র বিমান ও মহাকাশ বাহিনীর কমান্ডার ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার সম্পর্কে প্রতিবেদন দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি’র বিমান ও মহাকাশ বাহিনীর কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি বলেছেন, গত ৪৮ ঘণ্টায় মার্কিন ও ইসরায়েলি অপরাধীদের লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতের হার দ্বিগুণ হয়েছে।
তিনি আরও বলেন, আকাশ যেন ইরানের বিশাল ক্ষেপণাস্ত্রগুলোর জন্য উন্মুক্ত হয়ে গেছে এবং আগ্রাসীদের শাস্তি অব্যাহত রয়েছে।
মুসাভি আরও জানান, শবে কদরের রাতে এবং ইরানের জনগণের দোয়ার বর বাকি অংশ পড়ুন...












