আল ইহসান ডেস্ক:
তিউনিসিয়ার জলসীমা থেকে ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। এ নিয়ে গত ১০ দিনে দেশটির উপকূল থেকে ২১০ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ন্যাশনাল গার্ডের এক কর্মকর্তা নিশ্চিত করেছে। গত কয়েকদিনে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী বেশ কিছু নৌকা দুর্ঘটনার কবলে পড়ায় এস প্রাণহানির ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।
গত কয়েক মাসে তিউনিসিয়া হয়ে ইতালির উদ্দেশে বিপজ্জনক পথে পাড়ি দেওয়া অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা অনেক বেড়ে গেছে। এর মধ্যে সাব-সাহারান আফ্রিকা, সিরিয়া ও সুদানের অভিবাসনপ্রত্যা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তবে মাসের পর মাস বৃষ্টির দেখা না পেয়ে দিশেহারা হয়ে গেছে স্প্যানিশরা। খবর এপি নিউজের।
গত বছর থেকেই নজিরবিহীন খরায় ভুগছে ইউরোপের দেশটি। গরমের তীব্রতা ভেঙেছে অতীতের সব রেকর্ড। অস্বাভাবিক গরমে হাঁসফাঁস জনজীবন। গত তিনমাসেরও বেশি সময় ধরে স্পেনে নেই বৃষ্টির ছিটেফোঁটা।
এক স্প্যানিশ নাগরিক বলেছে, বর্তমানে আমাদের বৃষ্টির কোনো বিকল্প নেই। এলাকার সব বাসিন্দা বিশেষ করে কৃষকদের এটি বেশি প্রয়োজন। পানির অভাবে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। গেলো তিন মাস ধরে বৃষ্টি হচ্ছে না, দেশজুড়ে খরা দেখা দিয়েছে।
২০২২ সাল ছিল স্পেনের ইতিহা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার কোনো হামলায় এত বেশি নিহতের ঘটনা ঘটেনি। রাশিয়ার দাবি অনুযায়ী, তাদের মিসাইল ও ড্রোন হামলাগুলোর টার্গেট শুধুমাত্র সামরিক ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা। ইউক্রেন বলছে, নিহতরা সবাই বেসামরিক নাগরিক। অপরদিকে রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের রিজার্ভ সেনার অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে, যাতে তাদেরকে ফ্রন্টলাইনে পাঠাতে না পারে দেশটি। তাদের হামলা সফল হয়েছে বলেও দাবি করেছে মস্কো।
কিয়েভ, উমান, দনিপ্রোপেত্রোভস্ক, ক্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সুদানের সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে গত প্রায় দু’সপ্তাহ ধরে যে সংঘাত চলছে, তা থামাতে বিবাদমান দু’পক্ষে বার বার যুদ্ধ বিরতির ঘোষণা দিয়ে শান্তি সংলাপে বসার আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়।
কিন্তু সেসব আহ্বানে তেমন কাজ হচ্ছে না; বরং দেখা গেছে- দুই পক্ষ যুদ্ধবিরতি ঘোষণার পরও দেশের বিভিন্ন জায়গায় সংঘাত অব্যাহত আছে।
আরএসএফের শীর্ষ কমান্ডার জেনারেল মোহামেদ হামদান দাগালো, যিনি জেনারেল হেমেদি নামেই বেশি পরিচিত- চলমান এই পরিস্থিতির জন্য দেশটির সামরি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ এশিয়ার দেশ নেপালে শক্তিশালী দু’টি ভূমিকম্প আঘাত হেনেছে। গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গভীর রাতে নেপালের পশ্চিমাঞ্চলে দুই দফায় ওই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে জোড়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮ এবং ৫.৯।
নেপালের পশ্চিমাঞ্চলীয় সুরখেত জেলার সিসমোলজিক্যাল সেন্টারের মতে, বৃহস্পতিবার গভীর রাতে ৪.৮ এবং ৫.৯ মাত্রার দু’টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেড় ঘণ্টার ব্যবধানে ঘটা জোড়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাজুরার ডাহাকোটে।
বাজুরা জেলা পুলিশ কার্যালয় জানিয়েছে, রাতের আঁধারে হওয়া এই ভূমিকম্পের জেরে আতঙ্কে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছে, বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সম্প্রতি কূটনৈতিক নীতি-বিষয়ক এক ভাষণে চীন সম্পর্কে যেসব কথা বলেছে, তা পুরোনো এবং অযৌক্তিক। দেশটির উচিত তাইওয়ান, হংকং ও সিনচিয়াং বিষয়ে হস্তক্ষেপ এবং চীনের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ বন্ধ করা।
এক সংবাদ সম্মেলনে এসব কথা বলে মাও নিং।
সে আরও বলেছে, বর্তমান বিশ্বে গভীর সংমিশ্রণ ঘটেছে। বহু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে নানা দেশ। তাই বিভিন্ন দেশের উচিত সহযোগিতা জোরদার করা। গ্রুপ অর্থনীতি ও স্নায়ুযুদ্ধ ইতিহাসের প্রবণতার পরিপ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি চলন্ত ট্রেনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
মহসিন সিয়াল নামের এক রেল কর্মকর্তা জানিয়েছেন, সিন্ধ প্রদেশের রাজধানী করাচি থেকে ৫০০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত খায়েরপুর বিভাগে এ ঘটনা ঘটে।
পাকিস্তানে দুরপাল্লার ট্রেনগুলোতে কিছু যাত্রী ছোট গ্যাসের চুলা নিয়ে ট্রেনের ভেতরই রান্না করে থাকেন তারা। যদিও ট্রেনে গ্যাসের চুলা ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। যাত্রীদের বহনকৃত কোনো চুলা থেকেই এ অগ্নিকা-ের ঘটনা ঘ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাশিয়া থেকে আমদানি করা তেল শিগগিরই পাকিস্তানে পৌঁছাবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এ কথা বলেন। খবর জিও নিউজ।
দেশটির পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদিক মালিক গত সপ্তাহে বলেছিলেন ,পাকিস্তান সরকার প্রথমবারের মতো রাশিয়ান অপরিশোধিত তেল ক্রয় করেছে। যার আওতায় চালানবাহী জাহাজ আগামী মে মাসেই করাচি বন্দরে ভিড়বে।
তিনি বলেন , চুক্তির আওতায়, পাকিস্তান পরিশোধিত তেল নয়, কেবল অপরিশোধিত তেল কিনবে। প্রথম চালান ঠিকভাবে এগোলে রাশিয়া থেকে দৈনিক ১ লাখ ব্যারেল তেল আমদানি করার আশা আছে।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ওমান উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জ পতাকাবাহী একটি তেলের ট্যাংকার জব্দের দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ট্যাংকারটি ইরানের নৌকাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। এতে কয়েকজন ক্রু আহত হন। ইরানের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি আইএরএনএ’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইরানের সেনাবাহিনী বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছে, মার্শাল দ্বীপপুঞ্জ-পতাকাবাহী জাহাজটি ইরান নৌবাহিনীর সদস্যরা আটক করেছে।
ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকার আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এক বিবৃতিত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতে খোলা আকাশের নিচে এক সরকারি অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই অনুষ্ঠানে গরমজনিত স্বাস্থ্য সমস্যায় অসুস্থও হয়ে পড়েছে আরও অনেকে।
গত সোমবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
খবরে বলা হয়, মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ের খারঘরে আয়োজন করা হয়েছিল মহারাষ্ট্র ভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। সেখানে প্রবল গরম ও তাপপ্রবাহে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়ে ১২০ জনেরও বেশি। তাদের মধ্যে অনেককে হাসপাতালে নেওয়া হয়।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রে গোপন পুলিশ স্টেশন চালানোর দায়ে ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, নিউইয়র্কে তারা গোপন চীনা পুলিশ স্টেশন চালাচ্ছিলো।
ব্রুকলিনের প্রসিকিউটার জানিয়েছে, নিউইয়র্ক শহরে বসে চীন সরকার গোপনে পুলিশ থানা চালাচ্ছে। এটা তো যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপ ছাড়া আর কিছু নয়।
জিজ্ঞাসাবাদের মুখে গ্রেপ্তারকৃত দু’জনই স্বীকার করেছে যে, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে জানতে পেরে তারা চীন সরকারের ওই বার্তা মুছে দেয়।
এছাড়াও ৩৪ জন চীনা নিরাপত্তা কর্মীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তারা যুক্তরাষ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তাইওয়ান ইস্যুতে চীন ও পশ্চিমাদের মধ্যে বরাবরই বিরাজ করছে উত্তাপ। চীন এই ভূখ-টিকে দেশের মূল ভূখ-ের সঙ্গে যুক্ত করতে কার্যত আগ্রাসী মনোভাব পোষণ করছে। আর তাই চীনা হুমকির মুখে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪০০টি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে তাইওয়ান।
চীনের হুমকির মুখে তাইওয়ান ৪০০টি মার্কিন স্থল-চালিত হারপুন ক্ষেপণাস্ত্র কিনবে বলে সোমবার জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। মূলত বাণিজ্য গোষ্ঠীর একজন নেতা এবং তাইওয়ানের ক্ষেপণাস্ত্র কেনার বিষয়টি জানে এমন ব্যক্তিদের বরাত দিয়ে মার্কিন এই সংবাদমাধ্যমটি এই তথ্য সাম বাকি অংশ পড়ুন...












