অটোরিকশা চালকদের কর্মসূচি স্থগিত -আপীল করবে রাষ্ট্রপক্ষ
, ০৩ ডিসেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছেন অটোরিকশা চালকরা। এতে প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
অটোরিকশা চালকদের গণঅবস্থান কর্মসূচি থেকে জানানো হয়েছে, আজ সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসবে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
এর আগে রোববার সকাল থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচরে শত শত রিকশাচালক অবস্থান নেন। এতে ওইসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও কর্মস্থলগামী মানুষ বিপাকে পড়েন।
ঢাকা মহানগর এলাকার সব সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে গত ১৯ নভেম্বর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশা চালকেরা। গত জুমুয়াবারও জুরাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ারশেল।
এদিকে, ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। গতকাল রোববার ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানিয়েছেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। আবেদনের প্রস্তুতি চলছে।
উচ্চ আদালতের নির্দেশনার আলোকে অটোরিকশা চলাচল বিষয়ক সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। উচ্চ আদালত থেকে নির্দেশনা আসবে বলেও জানিয়েছেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশ রক্ষার জন্য যুদ্ধে নামতে হবে, নয়তো দেশ ধ্বংস হয়ে যাবে -তারেক রহমান
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মাস্টারমাইন্ড জয় -চিফ প্রসিকিউটর
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে শর্ত পূরণ না হলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল, স্বস্তিতে আবেদনকারীরা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একের পর এক অনিয়ম-দুর্নীতিতে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের নাম
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাবন্দি সাংবাদিকদের মুক্তির জন্য ইউনূসকে সিপিজের আহ্বান
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আদালতের ঘাড়ে বন্ধুক রেখে অবৈধ সিদ্ধান্তকে বৈধতা দিত আ.লীগ’
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভোটে সৎ ব্যক্তিদের নির্বাচিত করলে দেশে দুর্নীতি কমবে’
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি ৫ নির্দেশনা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)