আল্লামা ইকবালের আদর্শে পাকিস্তান গড়তে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অঙ্গীকার
, ১৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানে গতকাল রোববার (৯ নভেম্বর) ‘প্রাচ্যের কবি’ আল্লামা মুহম্মদ ইকবালের জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পৃথক বার্তায় ইকবালের চিন্তাধারা থেকে প্রেরণা নিয়ে সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ পাকিস্তান গঠনের আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি জারদারি জাতিকে আল্লামা ইকবালের আদর্শ ও নীতির প্রতি প্রতিশ্রুতি নবায়নের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা তার অসাধারণ ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাচ্ছি। চলুন তার জীবন ও আদর্শ থেকে শক্তি গ্রহণ করি এবং একসঙ্গে কাজ করে সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ পাকিস্তান গড়ে তুলি। ’
তিনি বলেন, ইকবালের দৃষ্টিভঙ্গি উপমহাদেশের মুসলমানদের মধ্যে স্বাধীনতা ও আত্মনির্ভরতার চেতনা জাগিয়ে তোলে। ১৯৩০ সালে অল-ইন্ডিয়া মুসলিম লীগ অধিবেশনে তার ভাষণ একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করে। তার চিন্তাভাবনা আজও পাকিস্তানের জাতীয় পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ’ তিনি বলেন, ইকবালের দৃষ্টিভঙ্গি দেশের অগ্রগতির পথপ্রদর্শক হিসেবে থাকবে এবং প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, ইকবালের চিন্তাধারার আলোকে সরকার এমন শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর যা কেবল জীবিকা দেবে না, বরং বুদ্ধি ও চরিত্র গঠনে সহায়তা করবে। তিনি ইকবালকে বর্ণনা করেছেন, ‘একজন আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক শক্তি, যিনি দাসত্বের অন্ধকারে আলো জ্বালিয়েছেন এবং হতাশ একটি জাতিকে আত্মনির্ভরতার বার্তা দিয়েছেন। ’
তিনি উল্লেখ করেন, সরকার যুবসমাজের জন্য আধুনিক শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ প্রদান করতে ‘উরান পাকিস্তান’সহ বিভিন্ন কর্মসূচি শুরু করেছে। যুবকরা, ইকবালের মতে, দেশের স্থপতি এবং ‘ভবিষ্যতের বাজ’।
তিনি বলেন, ইকবালের চিন্তাভাবনা পাকিস্তানের নীতি ও সামাজিক জীবনের দিকনির্দেশক হবে, যাতে দেশ হয় ‘ইকবালের স্বপ্নের পাকিস্তান- যেখানে জ্ঞান, কর্ম, ভালোবাসা, সহনশীলতা, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত থাকবে। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতীয়দের নাগরিকত্ব ত্যাগের সংখ্যা দিন দিন বাড়ছে
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলা, নিহত ৪
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রথমবারের মতো ২ কোটি টন ছাড়াবে মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে টানাপোড়েনে বিচারকরা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিল্লিতে বোমা হামলার পর থেকে হেনস্থার শিকার কাশ্মীরের মুসলিম ডাক্তাররা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতে ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে অসংখ্য বাস-ট্রাক-গাড়ি
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইসরায়েল প্রতিদিন যুদ্ধাপরাধ করে’
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ লেবাননে ইসরায়েলের ডজনখানেক বিমান হামলা, যুদ্ধবিরতি আরও নাজুক
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিম তীরে ২০১৭ সালের পর সর্বোচ্চ স্তরে ইসরায়েলি বসতি স্থাপন -জাতিসংঘ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় গাজায় ৮২ শিশু নিহত
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউক্রেন সংঘাতকে ব্যবহার করে ফিলিস্তিন ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পশ্চিমারা
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাগরিকত্ব বাতিলের ঝুঁকিতে যুক্তরাজ্যের ৯০ লাখ মুসলিম নাগরিক, ঝুঁকিতে আরও যেসব দেশ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)