হামাসের বীরত্ব:
ইসরাইলি বিমানবন্দর ও মার্কিন রণতরীতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আশির, ১৩৯২ শামসী সন , ২৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১১ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসবাদী ইসরাইলের গাজা আগ্রাসন ও মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরাইলি বিমানবন্দর ও মার্কিন রণতরীকে আবারও লক্ষ্যবস্তু করেছে। এতে বেনগুরিয়ন বিমানবন্দর ও মার্কিন রণতরীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।
বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার রাতে ইসরাইলের দখলকৃত ইয়াফা অঞ্চলের বেনগুরিয়ন বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার মধ্যে ছিল জুলফিকার, অন্যটি সুপারসনিক ‘প্যালেস্টাইন-২’।
‘গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরাইলি আগ্রাসনের প্রতিশোধ নিতে এবং সংহতি প্রকাশের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে’, উল্লেখ করেন তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল সারি আরও জানান, ‘ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে অবস্থান করা মার্কিন রণতরী ‘হ্যারি এস ট্রুম্যান’ এবং তার সঙ্গে থাকা কয়েকটি যুদ্ধজাহাজের ওপর একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে’।
তার দাবি, এটি ২৪ ঘণ্টার ব্যবধানে মার্কিন যুদ্ধজাহাজের ওপর দ্বিতীয় দফায় হামলা।
ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ইসরাইলের বিরুদ্ধে সামুদ্রিক অভিযান অব্যাহত রাখবে এবং ইসরাইলি ভূখ-ে হামলাও অব্যাহত রাখবে, যতক্ষণ না গাজার অবরোধ তুলে নেওয়া হয় এবং হামলা বন্ধ হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব পাস করলো পাঞ্জাবের বিধানসভা
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজার ‘শান্তি-বোর্ড’ থেকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বাদ, স্বাগত জানিয়েছে হামাস
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুলে হিজাব নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় ভারী বৃষ্টিতে প্লাবিত শরণার্থীদের তাঁবু, বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বব্যাপী মারাত্মক হুমকিতে মানবস্বাস্থ্য, বাড়ছে বন্ধ্যাত্ব
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ার তাসমানিয়ার ডলফিন স্যান্ডস-এ দাবানলের কবলে
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে -মমতা
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৬ ডিসেম্বর উপলক্ষে আসামে ‘এয়ার শো’ করছে ভারতীয় বিমানবাহিনী
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অস্ট্রেলিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধ ১৬ বছরের কম বয়সীদের লাখো অ্যাকাউন্ট
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে কৃষি পণ্যে নয়া সমীকরণ গড়ছে দ: আমেরিকা
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবে ‘অমুসলিম বিদেশিদের’ জন্য মদ বিক্রির নিয়ম আরও শিথিল
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির ভয়াবহ অভিজ্ঞতা: ‘পশুপাখিকেও এমন খাবার দেয় না’
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)