অস্থির পেঁয়াজের বাজার:
একদিনে বেড়েছে ৩০-৪০ টাকা, সরকার নির্বিকার
, ১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
পেঁয়াজের বাজারে আগুন। গেলো সপ্তাহের দুই-তিন দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৩০-৪০ টাকা পর্যন্ত। এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। অথচ বাজারে নতুন পেঁয়াজও আসা শুরু করেছে। ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, সরবরাহ সংকটের কথা বলা হলেও সিন্ডিকেটের কবলেই পড়েছে পেঁয়াজ। সংকট দেখিয়ে বাজার থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
অনেকেই বলছেন, আমলাদের সাথে আর্থিক আঁতাত করেই পুরনো সিন্ডিকেটই পেঁয়াজের দাম বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ব্যবসায়ীদের কেউ কেউ জানান, সরবরাহ কম দেখিয়ে সরকারকে আমদানির অনুমতি দিতে চাপ প্রয়োগের কৌশল হাতে নিয়েছেন এ সিন্ডিকেট।
প্রতিবছর কেন নভেম্বর-ডিসেম্বর মাসে পেঁয়াজের দাম বাড়ে, তা নিয়ে পর্যালোচনা তৈরি করেছে ট্যারিফ কমিশন। সংস্থাটির মতে, চার কারণে প্রতিবছর পেঁয়াজের দাম বাড়ে। প্রথমত, উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। দ্বিতীয়ত, পেঁয়াজ সংরক্ষণের অভাব। তৃতীয়ত, মৌসুমের শেষ পর্যায়, চতুর্থত, বৃষ্টিতে পেঁয়াজের ক্ষতি। পেঁয়াজ সংরক্ষণের মওসুম হলো জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত। সরকারি সংরক্ষণাগার না থাকায় কৃষকেরা নিজেরাই পেঁয়াজ সংরক্ষণ করে থাকেন। পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে সরকারিভাবে সংরক্ষণের অভাবকে চিহ্নিত করেছে ট্যারিফ কমিশন। নভেম্বর ও ডিসেম্বর হলো পেঁয়াজের মৌসুমের শেষ পর্যায়। এ সময়ে কৃষকের ঘরে মজুত কম থাকে। সে কারণেও পেঁয়াজের দাম বেড়ে যায়। তবে কৃষকের কাছ থেকে বাজারে আসা পর্যন্ত পেঁয়াজের একাধিকবার হাত বদল হয়। প্রতি ধাপে মুনাফা করেন মধ্যস্বত্বভোগীরা। প্রতিটি ধাপেই মধ্যস্বত্বভোগীরা তাদের নির্ধারিত মুনাফায় পেঁয়াজ বিক্রি করে থাকেন। মধ্যস্বত্বভাগীদের অতি মুনাফার কারণেও মওসুমে পেঁয়াজের দাম বাড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্রমশ জেন-জির নেতা হয়ে উঠছেন তারেক রহমান
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশের চাল আমদানির খবরে খুশি ভারতীয় ব্যবসায়ীরা
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৫৭ হাজার টন গম!
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শক্তি বাড়াচ্ছে জামাত, বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ মোটেও সহজ নয়
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এনসিপি নেতা পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জঙ্গল সলিমপুরে কম্বাইন অপারেশন হবে -প্রেস সচিব
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
টেকনাফ সীমান্তে ‘অর্ধশতাধিক’ স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রেডিওথেরাপির অপ্রতুলতা ক্যানসার রোগীদের ‘গণহত্যার’ শামিল
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পালানোর হিড়িক: কানাডায় হাজার হাজার ইসরায়েলির চাকরির অনুরোধ
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র মাহে শা’বান শরীফ উনার চাঁদ দেখা যায়নি - পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ০৫ তাসি’ (০৩ ফেব্রুয়ারী) ছুলাছা দিবাগত রাত।
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরোজগঞ্জের প্রতি হাটে বিক্রি হয় ২ কোটি টাকার গুড়
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোট বানচালের ছক আ’লীগের
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)