স্বাস্থ্যকথা:
ওজন কমাতে সতর্কতা
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১৬ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৩ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
অনেকেই দ্রুত ওজন কমানোর জন্য ব্যস্ত হয়ে পড়েন। না খেয়ে বা খুব কম খেয়ে ওজন কমাতে চান। এ জন্য অনেকে শর্করা ও চর্বি বাদ দেন। এসব প্রক্রিয়ায় ওজন কমাতে গিয়ে অনেকে শারীরিক নানা সমস্যায় ভোগেন। একসময় বাধ্য হয়ে এসব প্রক্রিয়া বাদ দিতে হয়। এতে ওজন আগের মতোই বেড়ে যায়। তাই ওজন কমাতে তাড়াহুড়া করা যাবে না। ধীরে ধীরে ওজন কমাতে সঠিক ও কার্যকর প্রক্রিয়া জানতে হবে। কমিয়ে আনা ওজন কীভাবে দীর্ঘদিন ধরে রাখা যায়, সেই বিষয়ে নজর দিতে হবে।
যে বিষয়গুলি মনে রাখতে হবে-
● দ্রুত ওজন কমানোর সময় শরীরের লিন মাসল খুব দ্রুত ক্ষয় হয়। এ পেশি শক্তি ক্ষয়ে ও জমে থাকা চর্বি কমাতে সহায়ক।
● দ্রুত ওজন কমাতে গিয়ে পেশির টিস্যু ক্ষয়ে যেতে পারে। এতে পেশি দুর্বল হয়ে ব্যথা হতে পারে।
● দ্রুত ওজন কমানোর ফলে চুল পড়া, কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা, স্নায়ুর ক্ষতি, অতিরিক্ত ক্লান্তি, অপুষ্টিসহ নানা সমস্যা দেখা দিতে পারে।
তাই যা মেনে চলতে হবে-
● তিন বেলার খাবারে রুটি ও ভাতের পরিমাণ ঠিক করে নিতে হবে। সকালে ১টি রুটি, দুপুরে ২ কাপ ভাত এবং রাতে শুধু সবজি ও সালাদের সঙ্গে মাছ অথবা গোশত, সঙ্গে ১ থেকে ২ কাপ টক দই খাওয়া যেতে পারে। লাল চাল ও আটা ব্যবহার করতে হবে।
● খাবারে প্রাণিজ ও উদ্ভিজ আমিষের অনুপাত হবে ৪০:৬০। ডাল, বাদাম, সয়াবিন বেশি খেতে হবে। তেলেভাজা খাবার বাদ দিতে হবে। কাঠবাদাম, সূর্যমুখী ও মিষ্টিকুমড়ার বীজ, সামুদ্রিক মাছ চর্বির ভালো উৎস।
● রঙিন শাকসবজি ও ফল খেতে হবে। রান্নার পাশাপাশি কাঁচা সবজি যেমন কাঁচা পেঁপে, গাজর খেতে হবে। নাশতায় ফল, বাদাম, খেজুর, কিশমিশ, গুড় রাখা যেতে পারে।
● পর্যাপ্ত পানি খেতে হবে। ইসবগুল, তোকমা, গ্রিন টি দৈনন্দিন খাবারের তালিকায় থাকতে পারে।
● ওজন কমাতে কোমল পানীয়, চিনিসহ চা পান বাদ দিতে হবে। বাইরের খাবার খাওয়া যথাসম্ভব কমিয়ে আনতে হবে।
● প্রতিদিন ৪০ থেকে ৬০ মিনিট হাঁটা ও পর্যাপ্ত ঘুম ওজন দীর্ঘ সময় ধরে রাখতে সহায়ক।
-ডা. মারুফ হাসান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হয়ে বদ আমল করার কারণে মানুষকে পরকালে পাকড়াও হতে হবে (২)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাছ দোয়া মুবারক পাওয়ার বিশেষ মাধ্যম পবিত্র যাকাত আদায়
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত রমাদ্বান শরীফ মাস হচ্ছে তাক্বওয়া হাছিলের মাস, নেক দোয়া করার মাস এবং কাফির মুশরিকদের বিরুদ্ধে বেশী বেশী বদ দোয়া করার মাস
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (৯)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহিলা জামায়াতের ব্যাপারে বাতিলপন্থীদের সুস্পষ্ট মুনাফিকীর নমুনা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের জন্য মসজিদে নামায নিষিদ্ধ হওয়ার কারণে ঘরেই ই’তিকাফ করতে হবে
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












