কালোজিরায় নিয়ন্ত্রণে থাকবে উচ্চ রক্তচাপ, জানুন রহস্য
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৪ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
বর্তমান সময়ে উচ্চ রক্তচাপ এমন এক নীরব রোগ, যা প্রায় প্রতিটি ঘরে দেখা যায়। এটি একবার বেড়ে গেলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি ডেকে আনতে পারে। তাই জীবনযাপন ও খাদ্যাভ্যাসে সচেতনতা অপরিহার্য। সঠিক খাবার বেছে নিতে পারলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়। এমনই একটি উপকারী খাবার হলো কালোজিরা। ছোট্ট এই বীজের ভেতরে লুকিয়ে আছে অসাধারণ চিকিৎসাগুণ। নিয়মিত অল্প পরিমাণে কালোজিরা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। জেনে নিন এর কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা-
রক্তনালী শিথিল করে রক্তপ্রবাহ সহজ করে: কালোজিরার অন্যতম কার্যকর উপাদান থাইমোকুইনোন, যা রক্তনালীর দেয়ালের মসৃণ পেশীকে শিথিল করে। এই প্রক্রিয়াটি ‘ভাসোডিলেশন’ নামে পরিচিত, যা রক্তনালীকে প্রশস্ত করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে। ফলে হৃদপি-ের ওপর চাপ কমে ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
প্রদাহ কমায় ও রক্তনালীকে সুরক্ষা দেয়: দীর্ঘস্থায়ী প্রদাহ অনেক সময় রক্তনালীর ভেতরের আস্তরণকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে রক্তচাপ বেড়ে যায়। কালোজিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেমন থাইমোকুইনোন ও নাইজেলোন শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিকেল দূর করে প্রদাহ কমাতে সাহায্য করে। এতে রক্তনালীর নমনীয়তা ও স্বাভাবিক কার্যকারিতা ফিরে আসে, যা ধীরে ধীরে রক্তচাপ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে।
প্রাকৃতিকভাবে শরীর থেকে অতিরিক্ত লবণ-পানি বের করে দেয়: কালোজিরার রয়েছে মৃদু মূত্রবর্ধক গুণ। এটি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত লবণ ও পানি বের করতে সাহায্য করে। ফলে শরীরে ফোলাভাব বা তরল ধারণ কমে এবং রক্তপ্রবাহের পরিমাণ ভারসাম্যপূর্ণ থাকে। পাশাপাশি এটি পটাসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান রক্ষা করে, যা হৃদযন্ত্র ও পেশীর সঠিক কার্যকারিতায় সহায়তা করে।
নাইট্রিক অক্সাইড বাড়িয়ে রক্তনালীকে সচল রাখে: বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কালোজিরা শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়াতে পারে, যা রক্তনালীকে প্রশস্ত ও নমনীয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি রক্তচাপ কমায়, জমাট বাঁধার ঝুঁকি হ্রাস করে এবং সামগ্রিকভাবে রক্তনালীর স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
মানসিক চাপ কমিয়ে রক্তচাপ স্থিতিশীল রাখে: অতিরিক্ত মানসিক চাপ ও হরমোনজনিত অস্থিরতা অনেক সময় উচ্চ রক্তচাপের কারণ হয়। কালোজিরা শরীরে কর্টিসল হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং স্নায়বিক উত্তেজনা হ্রাস করে। এতে মানসিক শান্তি বজায় থাকে এবং স্ট্রেসজনিত উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটাই কমে যায়।
কালোজিরায় কমবে জয়েন্টের ব্যথা: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণাপত্রের তথ্যমতে, কালোজিরার তেল জয়েন্টের প্রদাহ কমাতে দারুণ কার্যকরী। এমনকি এতে প্রচলিত ব্যথানাশক ওষুধের মতো মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কার্বোহাইড্রেট মানেই কি ক্ষতিকর?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌন্দর্যে মোড়ানো আল-আমান বাহেলা মসজিদ
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডায়াবেটিস থাকলে ইফতার ও সাহরির মাঝে কি খাবেন?
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আধুনিক স্থাপত্যের দৃষ্টিনন্দন মসজিদ আল মুস্তফা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোযায় জরায়ু ও স্তন ক্যানসার রোগীদের করণীয়
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভিটামিন সি কেন প্রয়োজন?
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিড়াল কেন এক পাশে ঘুমায়?
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দুই শতাব্দীর সাক্ষী রূপসা জমিদারবাড়ি জামে মসজিদ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ঐতিহাসিক ১২০ বছরের ‘বাবা জি’ মসজিদ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইফতারে যেসব পানীয় পানে দূর হবে ক্লান্তি
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কদম মুবারকে কদম রসূল
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সৌদি আরব কেন লাখ লাখ উটকে পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












