কিডনি ডায়ালাইসিসের রাসায়নিক দিয়ে তৈরি হচ্ছে ‘গোলাপ পানি’ ও ‘কেওড়া পানি’
, ২২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বাজারে বিক্রি হওয়া ‘গোলাপ পানি’ ও ‘কেওড়া পানি’ নামক সুগন্ধি পণ্যে ব্যবহার করা হচ্ছে কিডনি ডায়ালাইসিসের জন্য ব্যবহৃত অনুমোদিত রাসায়নিক। সম্প্রতি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চালানো এক অভিযানে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, যা সাধারণ মানুষসহ খাদ্য ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
গত মঙ্গলবার বিএফএসএ এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গোলাপ পানি ও কেওড়া পানির প্যাকেটের লেবেলে ‘খাবার উপযোগী’, ‘ফুডগ্রেড’, ‘খাদ্য আইন অনুসরণ করে প্রস্তুতকৃত’ এবং ‘ভেজিটেরিয়ান খাদ্য’ হিসেবে চিহ্নিত করে সুগন্ধি খাদ্যে ব্যবহার উপযোগী হিসেবে বাজারজাত ও বিক্রি করা হচ্ছে। এই সুগন্ধি কীসের তৈরি তা নির্ণয় করা যাচ্ছে না এবং বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
খাদ্যে অননুমোদিতভাবে কোনো খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার অথবা যথাযথভাবে লেবেলিং না করা নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৭ ও ৩২ ধারা অনুযায়ী অপরাধ।
বিএফএসএ বলছে, খাদ্যে ব্যবহার উপযোগী হিসেবে ঘোষিত যেসব সুগন্ধির লেবেলে মোড়কজাত খাদ্য লেবেলিং প্রবিধানমালা, ২০১৭ অনুযায়ী ‘অনুমোদিত প্রাকৃতিক’, ‘অনুমোদিত কৃত্রিম’ অথবা ‘অনুমোদিত প্রাকৃতিক ও কৃত্রিম’ সুগন্ধি অভিব্যক্তি ব্যবহার করা হয়নি-এমন সুগন্ধি পণ্য উৎপাদন, ও বিপণন থেকে বিরত থাকা ও বাজারে বিদ্যমান থাকা পণ্যগুলো প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃত্রিম সুগন্ধির ক্ষেত্রে সুগন্ধি দ্রব্যের সাধারণ নাম, ইনডেক্স নম্বর না থাকা সুগন্ধি পণ্যও উৎপাদন ও বিপণন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যোদ্ধাদের মর্টার শেলের আঘাতের পর পুড়ে ধ্বংস হচ্ছে দখলদারদের যুদ্ধযান।
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না -বাণিজ্যমন্ত্রী
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদরাসা পাঠ্যবইয়ে আকিদা সংযোজনসহ ৬ দফা দাবি
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রামে, উদ্বেগ কাটার আশা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাইকার সহযোগিতা কামনা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঈদে ৭ দিনের সরকারি ছুটি পাবেন না যারা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্বরত পুলিশের এএসআই থেকে সরকারি পিস্তল ছিনতাই
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাত্র বা ড্রামে তেল সরবরাহ বন্ধের নির্দেশনায় বিপাকে কৃষক
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেট্রোল পাম্পে পুলিশ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আট জাহাজ
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)