কুড়িগ্রামের চরাঞ্চলে ভুট্টা চাষে বিপ্লব
, ২৭ এপ্রিল, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
কুড়িগ্রামে চরের অনুর্বর বালু মাটিতে হয়েছে ভুট্টার বিপ্লব। নদী বেষ্টিত এই জেলায় রয়েছে অসংখ্য চরাঞ্চল। আর এসব চরাঞ্চলে ক্রমশই জনপ্রিয় হচ্ছে ভুট্টার আবাদ। উৎপাদন ব্যয়ের চেয়ে লাভ ভালো হওয়ায় দিন- দিন কৃষকরা ঝুঁকছেন ভুট্টা চাষের দিকে।
সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কৃষক আব্দুর রহিম। নদী ভাঙ্গনে বিপর্যস্ত আব্দুর রহিম ২৫ বছর আগে হলোখানা ইউনিয়ন থেকে বসতি গড়েছেন এখানে। চার ছেলেকে নিয়ে ছিলো অভাব অনটনের সংসার। এক ছেলেকে চার লক্ষ টাকা খরচ করে পাঠিয়েছিলেন বিদেশে। প্রতারকের হাতে পরে নিঃস্ব হয়ে ছেলে ফিরে আসেন বাড়িতে। তারপর থেকে বিদেশ ফেরত ছেলের সঙ্গে শুরু করেন ফসল উৎপাদন।
শুরুতে বিভিন্ন রকম ফসল উৎপাদন করে লোকসানে ছিলেন। তবে কয়েকবছর থেকে স্বস্তি এসেছে ভুট্টার আবাদে। এবার ধরলার চরে ২০ একর জমিতে করেছেন ভুট্টা চাষ। উৎপাদন অনেক ভালো হওয়ায় সব মিলিয়ে লাভের আশা করছেন আট লক্ষ টাকা।
আব্দুর রহমান বলেন, গেল পাঁচ বছর ধরে ভুট্টা চাষ করছি। এই ভুট্টা চাষ করে আমি সফল হয়েছি। এ বছরও ২০ একর জমিতে ভুট্টাচাষ করেছি। আশা করছি সবকিছু বাদ দিয়ে আট লক্ষ টাকা লাভ হবে। সংসারে সুদিন ফিরেছে ভুট্টা চাষে।
শুধু আব্দুর রহিম নয় জেলার শিক্ষিত বেকার যুবকরাও ঝুঁকছেন ভুট্টা চাষের দিকে। পাঁচগাছি ইউনিয়নের মাস্টার্স পাস করা তিন যুবক ধরলার চরে ছয় একর জমিতে চাষ করেছেন ভুট্টার। ছয় একর জমিতে ৪ লক্ষ টাকা উৎপাদন খরচ হয়েছে তাদের। সবকিছু বাদ দিয়ে তারা লাভের আশা করছেন তিন লক্ষ ৫০ হাজার টাকা।
উদ্যোক্তা আতাউল করিম বলেন, এবছর ধরলার বালু জমিতে আমরা তিন বন্ধু এই ভুট্টার চাষ করেছি। প্রতি একরে এবার ভুট্টার ফলন হবে ৩০-৩৫ মন। সাধারণত যারা ভুট্টার আবাদ করে তারা একর প্রতি উৎপাদন করতে পারে ১৭-২০ মন। আমরা আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষ করেছি, তাতে উৎপাদন অনেক ভালো হয়েছে। আমরা চাই আমাদের দেখে যেন অন্যরা উদ্বুদ্ধ হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে ইরানী মুসলমানদের পক্ষে এবং সন্ত্রাসী ইসরাইল-আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ক্ষেপণাস্ত্র হামলাতেই শতশত বাড়ি-ঘর ধ্বংস
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজার রাস্তায় বিধ্বস্ত হয়ে পড়ে থাকা দখলদারদের ট্যাংকগুলোকে সাধারণ কাজে ব্যবহার করছেন গাজাবাসী।
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়ায় ৮ মুসলিম দেশের তীব্র নিন্দা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি ১৬ ঘণ্টা পর উদ্ধার
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা শরীফের ক্যালিগ্রাফি স্থাপন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলি সন্ত্রাসীদের বোম্ব দিয়েই তাদের সামরিক যান ধ্বংসের প্রামাণ্যচিত্র প্রকাশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ শুরুর পর ৮৫ দেশে বেড়েছে তেলের দাম, বাড়েনি বাংলাদেশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে ইরান যুদ্ধ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন -ফখরুল
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












