খাদ্যপণ্য ও যাত্রী নিয়ে নিরাপদে সেন্টমার্টিন পৌঁছেছে জাহাজ
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১৬ জুন, ২০২৪ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বঙ্গোপসাগর পাড়ি দিয়ে খাদ্যপণ্য ও যাত্রী নিয়ে নিরাপদে সেন্টমার্টিন গেছে বার আউলিয়া জাহাজ। এতে মহাখুশী দ্বীপের সাধারণ মানুষ। এখন ধোপে টিকছে না মিয়ানমার থেকে গুলি করার কল্পকাহিনী।
প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এর সাথে টেকনাফ-কক্সবাজারের ১০ দিন যোগাযোগ বন্ধ থাকার পর কক্সবাজার নুনিয়াছড়ার ঘাট থেকে খাদ্যপণ্য ও যাত্রী নিয়ে গত রাতে সেন্টমার্টিন গেছে এম ভি বারআউলিয়া নামের একটি জাহাজ। জুমাবার দুপুর দুইটায় নুনিয়াছড়া ঘাট থেকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সাড়ে নয়ঘন্টা পর রাত ১১.৪৫ টায় দ্বীপের জেটিতে নিরাপদে পৌঁছায় জাহাজটি।
জাহাজ সংশ্লিষ্ট হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, ২০০ মেট্রিক টন নানা ধরনের খাদপণ্য ও ১০০ যাত্রী নিয়ে জাহাজটি সেন্টমার্টিন পৌঁছাতে কোন সমস্যা হয়নি। তবে সাগর উত্তাল থাকায় ঢেউয়ের কারণে একটু সময় লেগেছে।
জাহাজটি দ্বীপে পৌঁছার পর দ্বীপবাসীর উদ্বেগ চলে যায় এবং আনন্দ ছড়িয়ে পড়ে অধিবাসীদের মাঝে। জাহাজে থাকা চট্রগ্রাম সিটিকলেজের ছাত্র দ্বীপের বাসিন্দা এম সাইফুর রহমান জানান, সাগরে হালকাপাতলা বাতাস, ঢেউ এবং গ্রোতের বিপরীত থাকায় একটু সময় বেশী লাগলেও অবশেষে জন্মভূমিতে আমরা নিরাপদে পৌঁছাতে পেরেছি। জাহাজে বিভিন্ন সময়ে টেকনাফে আটকে পড়া প্রায় তিনশো জন স্থানীয় যাত্রীরা ছিলেন।
এ দিকে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে আসন্ন কুরবানি উপলক্ষে দরিদ্র পরিবার গুলোর জন্য পাঁচটি গরু সহ ভিজিডি, ভিজিএফ ও জেলে পরিবারের জন্য ছিয়াত্তর টন চাল পাঠানো হয়েছে।
স্থানীয় অধিবাসীদের মতে সেন্টমার্টিন টেকনাফ নৌরুটে গত দুইশ বছর ধরে নিরাপদ যাতায়াত চলে আসছে। মিয়ানমারের ভয়ে বা কোন চোর ডাকাতের ভয়ে যোগায়োগ বন্ধ থাকেনি। আগে অস্থিতিশীল পরিস্থতি আরো হয়েছে। তখনো যোগাযোগ বন্ধ হয়নি।
সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তর থেকে ছোড়া গুলির খোড়া অজুহাতে সমুদ্র ও নাফনদীর চ্যানেলটি বন্দ করে দেয়া কোন ভাবে কাম্য নয়। চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, দ্রুত আমরা এটির স্থায়ী সমাধান চাই।
স্থানীয় প্রশাসন এই দশ দিন কোন রহস্যজনক কারণে সেন্টমার্টিন দ্বীপের নাগরিকদের নিরাপত্তায় পদক্ষেপ নিতে পারেন নি। এমকি তারা বুঝতে পারছে না গুলি মিয়ানমারের জান্তা করেছে, নাকি বিদ্রোহীরা করেছে? নাকি অন্য কোন তৃতীয়পক্ষ উদ্দেশ্য মুলকভাবে গুলি ছুড়ে সেন্টমার্টিন দ্বীপ জনশূন্য করার জন্য রহস্যজনকভাবে কাজ করছে! ফলে দ্বীপবাসীর নিরাপত্ত্বায় কোনো পদক্ষেপ নিতে না পারায় ক্ষুব্ধ দ্বীপবাসী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৫২ ভুয়া ‘রেশন’ কার্ডে ৪ কোটি টাকা ‘আত্মসাৎ’
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মশক নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ অভিযান শুরু করছে ডিএনসিসি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অফারে সিম কিনে প্রতারিত সহ¯্রাধিক পরিবার, বিনা অপরাধে হচ্ছেন আসামি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাকরি না পেয়ে অণলাইন দেখে জাল টাকা তৈরি, যুবক আটক
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানবন্দরে কার্গোতে জালিয়াতি, শুল্কায়ন ছাড়াই পণ্য খালাস
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪, পাশাপাশি ৯ স্বজনের দাফন
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাচনী প্রতিশ্রুতির সুফল পাচ্ছে দেশবাসী -প্রতিমন্ত্রী শাহে আলম
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্রুতই চালু হবে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল -বিমানমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে -পানিসম্পদমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন পরিবর্তন করা হবে -শিক্ষামন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর -তথ্যমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












