খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
, ০৭ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্লাজমা প্রযুক্তি ব্যবহার করে খাদ্যের মান এবং এর মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধিতে সফলতা অর্জন করেছে।
বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের গবেষণা দল তাদের প্লাজমা বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগারে এ গবেষণা করেন। গবেষণায় এ প্রযুক্তি ব্যবহার করে ফসলের মাইক্রোনিউট্রিয়েন্টের পরিমাণ উল্লেখযোগ্যহারে বৃদ্ধিতে সুফল পেয়েছেন।
জীববিজ্ঞান ইনস্টিটিউটের পিএইচডি গবেষক মামুনুর রশিদ এই গবেষণার নেতৃত্ব দেন। এর তত্ত¦াবধান করেন ল্যাব পরিচালক অধ্যাপক মামুনুর রশিদ তালুকদার।
গবেষণার ফলাফল উদ্ধৃত করে অধ্যাপক মামুনুর রশিদ তালুকদার বলেন, প্লাজমা প্রক্রিয়াকরণের মাধ্যমে ধানে জিঙ্কের পরিমাণ ৫৯ শতাংশ, আলুতে ২০৪ শতাংশ এবং বেগুনে ৮৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব হয়েছে। এর সুফল গম, ভুট্টা ও পালংশাকে পাওয়া গেছে।
তিনি বলেন, গবেষণার ফলাফল ‘জার্নাল অব প্ল্যান্ট গ্রোথ রেগুলেশন’ (স্প্রিংগার), ‘হেলিয়ন’ (এলসেভিয়ার) এবং ‘প্লাজমা মেডিসিন’-এ প্রকাশিত হয়েছে।
গবেষকদের মতে, প্লাজমা প্রযুক্তি শুধু খাদ্যের মাইক্রোনিউট্রিয়েন্টই বৃদ্ধি করে না, এটি উৎপাদনের সময় ১৫ু২০ দিন কমায়, ফলন বৃদ্ধি করে এবং কীট প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।
মামুনুর রশিদ বলেন, তারা বিভিন্ন ধরনের প্লাজমা উৎস তৈরি করেছেন, যার মধ্যে রয়েছে গ্লাইডিং আর্ক ডিসচার্জ, ডাইইলেকট্রিক ব্যারিয়ার ডিসচার্জ এবং গ্লো ডিসচার্জ প্লাজমা। বীজ প্রক্রিয়াকরণ এবং প্লাজমা সক্রিয় পানি প্রয়োগের মাধ্যমে অঙ্কুরোদ্গম হার এবং ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রযুক্তি উদ্ভাবক অধ্যাপক মামুনুর রশিদ তালুকদার বলেন, মাইক্রোনিউট্রিয়েন্ট সংবৃদ্ধকরণে প্লাজমার ব্যবহার তাদের গবেষণায় একটি নতুন মাত্রা।
তিনি বলেন, কৃষক পর্যায়ে এই প্রযুক্তি সম্প্রসারণের জন্য তাদের প্রয়োজনীয় বাজেট নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি এবং সরকার যদি সহায়তা করে তাহলে এই প্রযুক্তি খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি উন্নয়নের জন্য একটি টেকসই সমাধান হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৫২ ভুয়া ‘রেশন’ কার্ডে ৪ কোটি টাকা ‘আত্মসাৎ’
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মশক নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ অভিযান শুরু করছে ডিএনসিসি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অফারে সিম কিনে প্রতারিত সহ¯্রাধিক পরিবার, বিনা অপরাধে হচ্ছেন আসামি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাকরি না পেয়ে অণলাইন দেখে জাল টাকা তৈরি, যুবক আটক
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানবন্দরে কার্গোতে জালিয়াতি, শুল্কায়ন ছাড়াই পণ্য খালাস
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪, পাশাপাশি ৯ স্বজনের দাফন
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাচনী প্রতিশ্রুতির সুফল পাচ্ছে দেশবাসী -প্রতিমন্ত্রী শাহে আলম
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্রুতই চালু হবে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল -বিমানমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে -পানিসম্পদমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন পরিবর্তন করা হবে -শিক্ষামন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর -তথ্যমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)