গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি
, ১৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চলতি মাসের মাঝামাঝি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ জারি করতে পারে অন্তর্র্বতী সরকার। সেভাবেই প্রস্তুতি চলছে। জাতীয় ঐকমত্য কমিশনের তৈরি খসড়া আদেশ চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো সমঝোতায় না এলে, আদেশে কী কী থাকবে, সরকারই সিদ্ধান্ত দেবে।
আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়া উত্থাপন করা হতে পারে। গণভোট কখন হবে- এ সিদ্ধান্ত নেবে প্রধান উপদেষ্টা ইউনূস। অন্তর্র্বতী সরকারের সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।
যমুনা সূত্র জানায়, উপদেষ্টা আসিফ নজরুল, আদিল, ওয়াহিদউদ্দিন, ফাওজুল কবির খান, রিজওয়ানা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ¦ান জানানো হয়। নিজেদের উদ্যোগে আলোচনা করে সাত দিনের মধ্যে সরকারকে দিকনির্দেশনা দিতে অনুরোধ করা হয়েছিল, যা গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) শেষ হয়েছে।
দলগুলোর সমঝোতা না হলে এরপর কি প্রশ্নে ফাওজুল কবির বলেছেন, সময় সুনির্দিষ্টভাবে বেঁধে দেওয়া হয়নি। তার পরও সমঝোতা না হলে সরকার সিদ্ধান্ত নেবে। চলতি মাসের মাঝামাঝি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হতে পারে। এ জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে।
সূত্র জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক হবে। বিশেষ কোনো পরিস্থিতির উদ্ভব না হলে এর আগে জরুরি বা অনির্ধারিত বৈঠকের সম্ভাবনা এখন পর্যন্ত নেই।
গত ৩০ অক্টোবরের বৈঠকে অধিকাংশ উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনে মতামত দেন। তবে গত সোমবারের বৈঠকে একাধিক উপদেষ্টা প্রশ্ন তোলেন, গণভোট ও নির্বাচন এক দিনে হলে, পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনসহ যেসব সংস্কার প্রস্তাব নির্বাচনের আগে বাস্তবায়ন জরুরি, সেগুলোর কী হবে? ফাওজুল কবির বলেছেন, গণভোট কখন হবে, এ বিষয়ে সিদ্ধান্ত দেবে প্রধান উপদেষ্টা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভূমিকম্পে ঢাকায় ৫ লাখ বাড়ি ক্ষতির আশঙ্কা বেশি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশীয় গ্যাসক্ষেত্র বিদেশি কোম্পানিকে না দেয়ার দাবি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটের প্রতিবাদে শনিরআখড়ায় মহাসড়ক অবরোধ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেয়া হলো সম্মিলিত ইসলামী ব্যাংককে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি -কাতারের প্রধানমন্ত্রী
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেবো’ হুমায়ুনকে হুমকি
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শীতের তীব্রতা বাড়ছে, দুর্ভোগে চরাঞ্চলের মানুষ
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছাত্রের মায়ের মোবাইলে কুপ্রস্তাব জামাত নেতার!
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রায়েরবাজার থেকে ১১৪ জুলাই নিহতের লাশ উত্তোলন
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাতের হিন্দু প্রার্থী নন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)