গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় নিহত ছাড়ালো ৫০ হাজার, ১৭ হাজারই শিশু
, ২৫ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
২০২৩ সালের অক্টোবরে গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হামলা শুরুর পর নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এমনটি জানিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত রোববার জানায়, এ পর্যন্ত ৫০ হাজার ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ১৩ হাজার ২৭৪ জন। খবর আল জাজিরার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় সন্ত্রাসী ইসরায়েল হামলা বাড়িয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন।
উত্তর গাজা অঞ্চলের গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, ঘোষিত নিহতের সংখ্যা একটি অত্যন্ত ভয়াবহ ও মর্মান্তিক মাইলফলক।
তিনি বলেন, প্রকৃতপক্ষে ৫০ হাজার নিহতের সংখ্যা একটি অনুমান মাত্র। এটি শুধু গাজার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিবন্ধিত নিহতদের হিসাব। আরও অনেক মানুষ রয়েছেন, যারা নিবন্ধিত হয়নি, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিখোঁজ হয়েছেন।
তিনি আরও বলেন, নিহতদের মধ্যে মধ্যে ১৭ হাজারই শিশু। পুরো একটি প্রজন্ম নিশ্চিহ্ন হয়ে গেছে। এরা বড় হলে সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক অগ্রগতিতে ভূমিকা রাখত।
গাজার তথ্য অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, নিশ্চিত নিহতের সংখ্যা ছাড়াও আরও ১১ হাজার ফিলিস্তিনি নিখোঁজ, যাদের মৃত বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের জুলাইয়ে দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, সন্ত্রাসী ইসরায়েলের যুদ্ধের সামগ্রিক প্রভাব বিবেচনায় প্রকৃত নিহতের সংখ্যা এক লাখ ৮৬ হাজার ছাড়িয়ে যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমেরিকা বিশ্বাসঘাতকতা করতে পারে -ফরাসি প্রেসিডেন্ট
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পেহেলগাম হামলার পর ভারতে মা থেকে বিচ্ছিন্ন বহু শিশু
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হত্যার পর বুলডোজার দিয়ে বালি চাপা: গাজায় নতুন গণকবরের সন্ধান
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ শতাধিক
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫০ দিনে ৬০০ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ভারত সমর্থিত’ সাত সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে মুসলিম সহযাত্রীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে আতঙ্ক ছড়ালো এক হিন্দুত্ববাদী
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তার সর্বনিম্ন পর্যায়ে ট্রাম্প
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ খোরাসান: সুপ্ত সম্পদের ভা-ার ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৭
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)