গাজায় ৪৪ হাজার শিশুর জন্য জাতিসংঘের ‘ক্যাচ-আপ’ টিকাদান কর্মসূচি
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকায় নিয়মিত টিকাদান, পুষ্টি ও বৃদ্ধি পর্যবেক্ষণের জন্য গত বুধবার জাতিসংঘ একটি সমন্বিত ‘ক্যাচ-আপ’ টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে।
জাতিসঙ্ঘের মুখপাত্র ফারহান হক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জাতিসংঘের সংস্থাগুলো আজ নিয়মিত টিকাদান, পুষ্টি ও বৃদ্ধি পর্যবেক্ষণের জন্য একটি সমন্বিত ‘ক্যাচ-আপ’ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। সেখানে ৪৪ হাজার শিশু যুদ্ধের কারণে জীবন রক্ষাকারী বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছে। ’
তিনি আরো বলেন, ‘জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ), জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কর্মসূচি পরিচালনা করা হবে। ’
তিনি জানান, শিশুদের পেন্টাভ্যালেন্ট, পোলিও, রোটা ও নিউমোকোকাস ভ্যাকসিনের তিনটি ডোজ এবং হাম, মাম্পস ও রুবেলা ভ্যাকসিনের দুটি ডোজ দেয়া হবে। তিনটি ডোজের প্রথমটা এই রোববার থেকে শুরু হবে এবং ১০ দিন ধরে চলবে।
গাজা জুড়ে প্রায় ১৫০টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ১০টি ভ্রাম্যমাণ ক্লিনিকে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।
এর জন্য প্রয়োজনীয় সকল টিকা, সিরিঞ্জ, কোল্ড চেইন সরঞ্জাম ও পুষ্টি সরবরাহ ইতোমধ্যেই গাজা উপত্যকায় নিয়ে এসেছে দলগুলো। এই কর্মসূচির জন্য ৪৫০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী ও প্রায় ১৫০ জন চিকিৎসককে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ‘মানবিক সহায়তা বৃদ্ধির কাজ এগিয়ে চলছে, তবে আরো অনেক কিছু প্রয়োজন। সীমিত ক্রসিং, সঙ্কীর্ণ রাস্তা ও বিধি-নিষেধ ত্রাণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। ’ সূত্র: আনাদোলু অ্যাজেন্সি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের সাথে আলোচনা ছাড়া গাজায় শান্তি আসবে না: কাতার
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুদানে হাসপাতাল ও স্কুলে ড্রোন হামলা, নিহত ৭৯
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই নতুন করে ভূমিধসের শঙ্কা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলপ্রীতি বন্ধে ইইউ পররাষ্ট্রনীতি প্রধানকে আহ্বান
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় ৫৭ হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা -জাতিসংঘ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ককে বহিষ্কার করেছে কংগ্রেস
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ শহীদ দিবসে পুনরায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন - ৩ লক্ষ মানুষের গণজমায়েত
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)