চতুর্থ শ্রেণির কর্মচারী থেকে হাজার কোটির মালিক আ.লীগ নেতা দিলীপ
, ১৮ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ সাদিস, ১৩৯২ শামসী সন , ২১ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
চতুর্থ শ্রেণির কর্মচারী থেকে গত ১৫ বছরে হাজার কোটি টাকার মালিক হয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও হোমিওপ্যাথি বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। তার বিরুদ্ধে রয়েছে নিয়োগ, বদলি বাণিজ্য এবং প্রতারণাসহ নানান অভিযোগ।
২০১২ সালে পাবনা জেলার ঈশ্বরদী পৌর এলাকার মধ্য অরণকোলায় প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর নামে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করে ৩২ জন শিক্ষক ও ৩৯ জন কর্মচারী নিয়োগ দেয় দিলীপ কুমার। অভিযোগ উঠেছে, পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিয়ে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা।
আওয়ামী সরকারের আমলে টানা পাঁচ মেয়াদে ১৫ বছর ধরে হোমিও বোর্ডের চেয়ারম্যান পদ দখলে রেখে ২৭টি নতুন কলেজের অনুমোদন দিয়ে নিয়োগ ও বদলি বাণিজ্য থেকেই শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে দিলীপ রায়ের বিরুদ্ধে।
আশির দশকে বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ছিলো চতুর্থ শ্রেণির কর্মচারী। তিন বছরের ডিপ্লোমা করেই হয়ে যায় ডাক্তার। ২০০৯ সালে আওয়ামী রাজনীতির ছোঁয়ায় বোর্ড চেয়ারম্যান হওয়ার পরই মূলত শূন্য থেকে ফুলেফেঁপে ওঠতে থাকে দিলীপ কুমারের সম্পদ। কোটি টাকা মূল্যের একাধিক ফ্ল্যাট কেনে রাজধানীর সেগুনবাগিচা ও শান্তিনগরে।
রাজনীতির জাদুর ছোঁয়ায় জুয়েলারি প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বাজুসের সভাপতিও হয় দিলীপ রায়। বায়তুল মোকাররমে প্রায় কোটি টাকা মূল্যের দুটি দোকান কিনে প্রতিষ্ঠা করে ব্যয়বহুল ব্যবসা গ্রামীণ জুয়েলার্স। ক্ষমতার অপব্যবহার করে ডায়মন্ড হাউজ নামের একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বায়তুল মোকাররম ও বসুন্ধরা মার্কেটে গড়ে তোলে ডায়মন্ডের দুটি শোরুম।
দিলীপ রায়ের বিরুদ্ধে জাল-জালিয়াতি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদ অর্জন এবং ভারত ও কানাডায় অর্থ পাচারে দুদকে অভিযোগ দায়ের হলেও ক্ষমতার অপব্যবহার করে বার পার পেয়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর ও কাতারসহ ৮ মুসলিম দেশের
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই দিনে পেঁয়াজের দাম বাড়লো কেজিপ্রতি ৩৫ টাকা
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাচনের আগে দেশে ফিরবেন না তারেক রহমান!
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ম্যাজিস্ট্রেট সংকটে বন্ধ ভ্রাম্যমাণ আদালত
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় শান্তিচুক্তি সংশোধন ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ও চীনকে নিয়ে শক্তিশালী জোট করতে চায় পাকিস্তান
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোটে জাতীয় পার্টির অংশগ্রহণের বার্তায় রাজনীতিতে চাঞ্চল্য
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশকে সুশৃঙ্খল করে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে সেনাবাহিনীর উচিত দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করা
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের এই মর্টারগুলোর আগুনের হলকাতেই নিজেদের ধ্বংস দেখেছে দখলদার বাহিনী
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩১০ বাংলাদেশি
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)