চলতি বছরে অক্সফোর্ড ডিকশনারির সেরা শব্দ কোনটি?
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে প্রতিদিন কত কিছুই নজরে আসে। জানা যায় বহু অজানা তথ্যও। সমাজ মাধ্যমে পোস্ট দেখে এমন কখনও কি হয়েছে যে, সোশ্যাল মিডিয়ার ফিড স্ক্রল করতে করতে এমন কিছু পোস্ট দেখেছেন যা আপনার রাগকে বাড়িয়ে দিয়েছে? যদি তা হয়ে থাকে তবে আপনি ‘রেজ বেইট’। ভাবছেন এটা আবার কি নতুন শব্দ। ‘রেজ বেইট’ যার বাংলা অর্থ হলো ‘রাগের টোপে’র শিকার। এই শব্দটিকে ২০২৫ সালের ‘বর্ষসেরা শব্দ’ হিসেবে বেছে নিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি)।
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি)-এর মতে ‘রেজ বেইট’ এই শব্দটির ব্যবহার তিনগুণ বেড়েছে গত এক বছরে। ‘অরা ফার্মিং’ এবং ‘বায়োহ্যাক’-এর মতো শব্দও একাধিকবার ব্যবহার করা হলেও সেগুলিকে পিছনে ফেলে দিয়েছে ‘রেজ বেইট’। সমাজ মাধ্যমে বহুল ব্যবহৃত শব্দের মধ্যে থেকে ‘রেজ বেইট’-কে বেছে নেওয়া হয়েছে। এই শব্দের অর্থ হিসেবে অক্সফোর্ডের সংজ্ঞায় বলা হয়েছে যে, ‘রেজ বেইট’ এমন অনলাইন কনটেন্ট যেটি ইচ্ছাকৃতভাবে মানুষকে উত্তেজিত, হতাশ বা ক্ষুব্ধ করার ক্ষেত্রে ব্যবহৃত করা হয়।
‘রেজ বেইট’ বলতে এমন কনটেন্টকে বোঝায় যেটি ইচ্ছাকৃতভাবে মানুষকে ক্রুদ্ধ বা উত্তেজিত করে তাদের কাছ থেকে প্রতিক্রিয়া আদায়ের চেষ্টা করে। শুধু তাই নয় এটির ব্যবহার করে অনলাইনে এনগেজমেন্ট তৈরিও করার চেষ্টা করে।
বলা ভালো ‘রেজ বেইট’ ইন্টারনেটে ব্যপকভাবে জনপ্রিয় ‘ক্লিকবেট’-এর মতো একটি বিষয়। ‘ক্লিকবেট’ মানে চটকদার শিরোনাম দিয়ে পাঠকদের সেই প্রতিবেদন বা অ্যাডে ঢুকতে বাধ্য করা। ‘ক্লিকবেট’-এর মতো রেজ বেইট-এর উদ্দেশ্য হলো- নেতিবাচক আবেগকে সামনে রেখে ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানো বা নিজের প্রোফাইলের রিচ বৃদ্ধি করা। মানুষ পোস্ট বা কোনও লেখা দেখে রেগে গেলে মন্তব্য করবে আর তাতেই বাড়বে জনপ্রিয়তা।
সামাজিক যোগাযোগমাধ্যমের উসকানিমূলক কনটেন্ট দেখে না চাইতেও অনেকেই সাড়া হুট করে চরম তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ছেন। সেখান থেকেই উৎপত্তি হয়েছে ‘রেজ বেইট’।
অন্যদিকে কেমব্রিজ ডিকশনারি ২০২৫ সালের সেরা শব্দ ‘প্যারাসোশাল’ (চধৎধংড়পরধষ) যা এমন একটি সম্পর্ককে বোঝায় যেখানে ভক্তরা কোনো বিখ্যাত ব্যক্তির প্রতি অনুভব করেন একতরফা আত্মিক টান। যেখানে ওই বিখ্যাত ব্যক্তি সেই সমস্ত মানুষদের চেনেন না। কলিন্স ডিকশনারি বেছে নিয়েছে ‘ভাইব কোডিং’ যার অর্থ নিজে প্রোগ্রামিং কোড না লিখে এআই-কে নির্দেশ দিয়ে অ্যাপ বা ওয়েবসাইট তৈরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে জনপ্রিয় হচ্ছে বক চয়, জানুন উপকারিতা
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইফতারে হালিম কি স্বাস্থ্যসম্মত?
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে রমজানে যত প্রথা
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্বে খেজুর উৎপাদনে শীর্ষে কারা?
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইফতারে দই-চিড়া কেন খাবেন?
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেখপুর জামে মসজিদ: ৪০০ বছর ধরে ছড়াচ্ছে শিক্ষার আলো
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইফতারে যেসব খাবার আপনাকে সুস্থ রাখবে পুরো রোযার মাস
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আসছে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইফতারে প্রাণ জুড়াবে বরিশালের ঐতিহ্যবাহী শরবত মলিদা
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থানকুনি পাতার জাদুকরী উপকারিতা জানেন?
২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাইম, শোল, পোয়ার মতো মাছের চামড়া যেভাবে কাজে লাগালেন গবেষকরা!
২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গরু-ঘোড়া নয়, লালমনিরহাটের মেঠো পথে চলছে ‘ছাগলের গাড়ি’
২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












