চাঁপাইনবাবগঞ্জে ১ টাকার ইফতারির দোকান!
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আশির, ১৩৯২ শামসী সন , ১৬ মার্চ, ২০২৫ খ্রি:, ২৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
ফরিদা বেগমের ভাষ্য, ‘১ টাকায় কি কিছু পাওয়া যায়? কিন্তু তারা ইফতারি দিচ্ছেন। এতেই আমরা খুশি। আমরা গরিবরা যেন রোযার মাসটা একটু খেয়ে ভালো থাকতে পারি।’ জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রথমবারের মতো ১ টাকার ইফতারির দোকান বসানো হয়েছে। এখানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় লেগেই থাকে। বিকেল ৪টা থেকে খোলার কথা থাকলেও দুপুরেই লম্বা লাইন লেগে যায়।
শহরের সরকারি কলেজগেট এলাকায় বসানো দোকানটি নিম্ন আয়ের মানুষের ইফতারি কেনার ঠিকানা হয়ে উঠেছে। সেখানে গিয়ে দেখা যায়, মানুষের দীর্ঘ লাইন লেগে রয়েছে। ইফতারসামগ্রী আনতে আনতে ৩টা বেজে যায়। ৪টায় শুরুর কথা থাকলেও চাহিদা বিবেচনায় আগেই বিক্রি শুরু হয়ে যায়। মাত্র ১ টাকার বিনিময়ে কেনা যায় একটি করে পেঁয়াজু, বেগুনি, ছোলা, শসার টুকরো, খেজুর, জিলাপি, মুড়ি ও সবজি বড়া।
আয়োজকরা জানান, তৃতীয় রোযা থেকে শুরু হওয়া এ উদ্যোগ চলবে শেষ রোযা পর্যন্ত। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা বলছিলেন, বাজারে চারজনের ইফতারসামগ্রী কিনতে গেলে অন্তত ৮০ টাকা লাগে। এখানে মাত্র ১ টাকায় তারা পাচ্ছেন। মাসে ৮ হাজার টাকা আয় দিয়ে সংসার চালানো দায়। একটু খারাপ লাগলেও এ সুযোগটা তিনি নিচ্ছেন।
ইফতারসামগ্রী বিতরণে নিয়োজিত ছিলেন স্বেচ্ছাসেবী বাবর আলী রুমন। তিনি বলেন, অসহায় মানুষ যেন এটাকে দান মনে না করে। তাদের সম্মানের কথা ভেবেই ১ টাকার বিনিময়ে এসব সামগ্রী দেওয়া হচ্ছে। প্রতিদিন ২০০ জনকে ইফতারি দেওয়ার উদ্যোগ নিলেও চাহিদা বেশি থাকায় তারা বিব্রত হন। অনেক সময় ম্যানেজ করে বিতরণ করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইন্দোনেশিয়ার গ্রিন ইসলাম বিপ্লব: প্রেক্ষাপট বাংলাদেশ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভিভিআইপি ও ভিআইপি কারা, কি ধরনের অগ্রাধিকার পেয়ে থাকেন তারা?
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিসিইউ আর আইসিইউ উভয়ই জরুরি, কোনটার কাজ কি?
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আফ্রিকা ভেঙে সৃষ্টি হচ্ছে এক নতুন মহাসাগর
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌমাছির বিষে এক ঘণ্টায় ধ্বংস স্তন ক্যানসার কোষ
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১৩ বছরের অপেক্ষার পর দেখা মিললো বিশ্বের সবচেয়ে বিরল ফুলের
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানের উচ্চতা স্বাভাবিকভাবে বাড়বে যে ৩ ফলের রসে
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শুক্র গ্রহে একদিন পৃথিবীর এক বছরের চেয়েও দীর্ঘ
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ ঘণ্টা না খেয়ে থাকলে নিজেকে পরিষ্কার করতে শুরু করে মস্তিষ্ক -গবেষণা
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাম দিয়েই জমির মালিকানা যাচাই করবেন যেভাবে?
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হারিয়ে যাওয়া সুপারনোভার সন্ধান, পথ দেখালো ইসলামের স্বর্ণযুগের আরবি কবিতা
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কোন বাদামের কেমন পুষ্টিগুণ, খাবেনই-বা কতটুকু?
০১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












