ছাত্রদের দল হবে ‘মধ্যপন্থি’, বিশেষ বিবেচনায় থাকবে তরুণদের সেন্টিমেন্ট
, ১৮ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৪ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ছাত্রদের হাত ধরে আত্মপ্রকাশ ঘটছে নতুন রাজনৈতিক দলের। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ফেব্রুয়ারি নতুন এ দলটি সামনে আসতে পারে।
নতুন রাজনৈতিক দলটির মডেল কেমন হবে, কীভাবে পরিচালিত হবে এবং দলের গঠনতন্ত্র কেমন হবে, এরকম নানান বিষয়ে এ মুহূর্তে চলছে গুঞ্জন। এসব বিষয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা তাদের বক্তব্য সংবাদমাধ্যমে আকার ইঙ্গিতে প্রকাশ করেছেন।
নির্ভরযোগ্য সূত্র বলছে, নতুন রাজনৈতিক দলটি ডান, বাম বা ইসলামপন্থি না হয়ে মধ্যপন্থাকে বেছে নেবে। যেখানে গুরুত্ব পাবে বাংলাদেশপন্থা। অর্থাৎ যারা এ দলের রাজনীতি করবেন তারা বাংলাদেশপন্থি হয়েই রাজনীতি করবেন। তবে দেশের শিক্ষিত তরুণ প্রজন্ম দলে টানতে থাকবে বিশেষ কিছু কৌশল। এজন্য এশিয়ার বেশ কয়েকটি দেশের রাজনৈতিক দলের গঠন ও কর্মপ্রক্রিয়া নিয়ে চলছে বিচার-বিশ্লেষণ। নতুন দল গঠনের ক্ষেত্রে বাংলাদেশের তরুণদের সেন্টিমেন্ট বিশেষভাবে বিবেচনায় রাখা হবে।
সূত্র বলছে, জাতীয় নাগরিক কমিটির একটি বিশেষ টিম এবং কয়েকজন বুদ্ধিজীবীকে নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টি ও দেশটির অনেক পুরোনো দল জাস্টিস পার্টি, পাকিস্তানে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং ভারতের কেজরিওয়ালের আম-আদমি পার্টিসহ আরও বেশ কয়েকটি দলের গঠন, পূর্বের পরিকল্পনা বিচার-বিশ্লেষণ করে এমন একটি রূপরেখা প্রণয়ন করা হবে, যেন দেশের তরুণ প্রজন্ম দলটির প্রতি আকৃষ্ট হয়।
ছাত্রদের নতুন এ দলে যোগ দিতে পারেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কিছু কর্মকর্তা, সাবেক আমলা ও ব্যবসায়ীরা। এছাড়া আওয়ামী লীগবিরোধী বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে তাদের একটি অংশও নতুন দলে যোগ দেবে বলে নাগরিক কমিটির একটি সূত্র জানিয়েছে।
নতুন দলে উপদেষ্টা নাহিদ আহ্বায়ক বা সভাপতি হবেন, এটি অনেকটাই নিশ্চিত। তবে দ্বিতীয় শীর্ষ পদ সদস্য সচিব বা সাধারণ সম্পাদকের পদ নিয়ে তৈরি হয়েছে মতানৈক্য। পদটি নিয়ে কয়েকটি পক্ষ তৈরি হয়েছে, যা গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কীভাবে এখনো বহাল আছে আইজিপি?
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ!
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফোন কেনার জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্বাচনে পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান নয়, নিরাপত্তার জন্য ইসরায়েলই বড় হুমকি’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হাসিনা প্রসঙ্গে জয়শঙ্কর: ‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ফেব্রুয়ারিতে হবে পরিবর্তনের সূচনাকারী নির্বাচন’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












