টিএসসিতে হাসিনা-কাদের-ইনু-মেননের প্রতীকী ফাঁসি
, ০২রা জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ‘ফ্যাসিবাদী’ দলের নেতাদের প্রতীকী ফাঁসি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) টিএসসির পায়রা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সরেজমিনে দেখা যায়, টিএসসিতে একটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে পরপর পাঁচটি কুশপুতুলে পাঁচজনের ছবি দিয়ে প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
ফাঁসির মঞ্চের পর্দা উন্মোচন শেষে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আওয়ামী লীগ যেকোনো প্রক্রিয়ায় পুনরায় ফিরে আসতে চাইছে। যারা গণহত্যা করেছে, গুম-খুন করেছে, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। তাদের মধ্যে যারা এমপি-মন্ত্রী হয়েছে, তাদের বিচার করতে হবে।
তিনি আরও বলেন, আমলাতান্ত্রিক, ব্যবসায়িক, আইনি- সব অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসরদের সমূলে উৎপাটন করতে হবে। ২৪ এর গণ-আন্দোলনে ছাত্র-জনতা হাত, পা, চোখ হারিয়েছে। মা-বাবা, ভাই-বোন, স্বামী-সন্তান হারিয়েছে। তারা কোনোদিন ফিরে আসবে না। তাহলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি কীভাবে ফিরে আসবে? আমরা গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বেইমানি করতে পারি না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কীভাবে এখনো বহাল আছে আইজিপি?
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ!
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফোন কেনার জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্বাচনে পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান নয়, নিরাপত্তার জন্য ইসরায়েলই বড় হুমকি’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হাসিনা প্রসঙ্গে জয়শঙ্কর: ‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ফেব্রুয়ারিতে হবে পরিবর্তনের সূচনাকারী নির্বাচন’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)