ড্যাপ সংশোধনের প্রস্তাবনা অবিলম্বে বাতিল করার দাবি
, ১৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
স্বার্থান্বেষী প্রভাবশালীদের চাপে ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধন করা হয়েছে বলে দাবি করেছেন পেশাজীবীরা। তারা বলেছেন, এতে এই শহর হুমকির মুখে পড়বে। সরকারের উচিত ড্যাপ সংশোধন সম্পর্কিত নতুন প্রস্তাবনা অবিলম্বে বাতিল করা।
গত মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পরিবেশকর্মী, আইনজীবী, শিক্ষক, পরিকল্পনাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের উদ্যোগে সংবাদ সম্মেলনে এমন বক্তব্য উঠে আসে। এতে লিখিত বক্তব্য দেন পরিকল্পনাবিদ ড. আদিল মোহাম্মদ খান ও পরিবেশকর্মী আমিরুল রাজিব।
ড. আদিল মুহাম্মদ খান বলেন, ১৫ বছর আগেও ঢাকা শহরে গণপরিবহনের ঘণ্টায় গড় গতি ছিল ২০ কিলোমিটার। এখন সেটা পাঁচ-ছয় কিলোমিটারে নেমেছে। স্বার্থান্বেষী গোষ্ঠীর চাপে যেভাবে ড্যাপ সংশোধন করা হচ্ছে, তাতে ভবিষ্যতে এক-দুই কিলোমিটারে নেমে আসবে। ভবন করার ক্ষেত্রে ফ্লোর এরিয়া রেশিও (ফার) বাড়িয়ে দেওয়া ঢাকা শহরের জন্য আত্মঘাতী। সংশোধিত ড্যাপে প্রতিটি এলাকায় ফার বাড়িয়ে দেওয়া হয়েছে।
এতে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ ১৭টি দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে ড্যাপ সংশোধন সম্পর্কিত প্রস্তাবনা অবিলম্বে বাতিল, পেশাজীবীদের নিয়ে যথার্থভাবে ড্যাপ সংশোধন, জলাভূমি রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ, পানিশয় দখলকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, গুলশান, বনানী, ধানমন্ডির মতো এলাকায় ফ্লোর এরিয়া রেশিও কমিয়ে দেওয়া এবং পরিকল্পনা প্রণয়নে ব্যবসায়িক স্বার্থের সংঘাত আছে এমন কাউকে অন্তর্ভুক্ত না করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যোদ্ধাদের মর্টার শেলের আঘাতের পর পুড়ে ধ্বংস হচ্ছে দখলদারদের যুদ্ধযান।
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না -বাণিজ্যমন্ত্রী
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদরাসা পাঠ্যবইয়ে আকিদা সংযোজনসহ ৬ দফা দাবি
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রামে, উদ্বেগ কাটার আশা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাইকার সহযোগিতা কামনা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঈদে ৭ দিনের সরকারি ছুটি পাবেন না যারা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্বরত পুলিশের এএসআই থেকে সরকারি পিস্তল ছিনতাই
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাত্র বা ড্রামে তেল সরবরাহ বন্ধের নির্দেশনায় বিপাকে কৃষক
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেট্রোল পাম্পে পুলিশ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আট জাহাজ
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)