পেঁয়াজের কেজি ১২০, সবজি ৮০ টাকার ওপরে
, ১৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৮ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দুই মাসের বেশি সময় ধরে নিত্যপণ্যের বাজার রয়েছে লাগামহীন। কিছু কিছু পণ্য বাদ দিলে প্রায় সব পণ্যের দাম রয়েছে আকাশচুম্বী। এমন পরিস্থিতির মধ্যেই হুট করে বেড়ে গিয়েছে সব ধরনের পেঁয়াজের দাম। মজুদ কমে যাওয়ার কারণের এই দাম বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আর সবজির দাম কিছুটা উঠানামা করলেও এখনও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ টাকার বেশি দামে।
গতকাল জুমুয়াবার রাজধানীর মিরপুর-১ নম্বরের কাঁচাবাজার সরেজমিনে ঘুরে দেখা যায় বাজারের এই চিত্র।
দুই মাসের বেশি সময় পার হলেও এখন সবজির দাম আসেনি সাধারণ মানুষের নাগালের মধ্যে। এখনও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ টাকার ওপরে। যদিও বিক্রেতারা বলছেন সবজির দাম কমেছে। তবে ক্রেতারা বলছেন এখনও সবজির দাম বেশি।
সবজি বিক্রেতা শাহ আলম বলেন, ‘সবজির দাম কিছুটা কমের দিকেই আছে এখন। শীত প্রায় চলে আসছে; এখন দাম আরও কমে যাবে হয়তো। ’
বাজার করতে আসা সাইফুল হক বলেন, ‘দোকানদাররা বলছেন যে দাম নাকি কমেছে। কিন্তু এখনও তো সবজির দাম বেশি। ছোট একটা ফুলকপি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আর অন্য সবজিগুলোর দামও বেশিরভাগ ৮০ টাকার ওপরে। শুধু পেঁপে আর মিষ্টিকুমড়ার দামই কম। তো সবকিছু যদি এতো দামে বিক্রি হয় সেগুলো কি কম দাম বলা যায়? আমাদের মতো সাধারণ মানুষ কীভাবে চলবে?’
একদিকে সবজির দাম বেশি অন্যদিকে হুট করেই বেড়ে গিয়েছে সব ধরনের পেঁয়াজের দাম। আজকে ক্রস ও দেশি, দুই ধরনের পেঁয়াজই বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে। এছাড়া চায়না রসুনের দামও বেড়ে চলেছে নীরবেই।
পেঁয়াজের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে বিক্রেতা ইউসুফ বলেন, ‘এখন আসলে পেঁয়াজের সিজন প্রায় শেষ। তারপর যে মজুদ থাকে সেগুলোও প্রায় শেষের দিকে। তাই এখন দাম কিছুটা বেশি। নতুন পেঁয়াজ এলে হয়তো দাম কমে যাবে। ’
এ সময় বাজার করতে আসা এক ক্রেতার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘সবকিছুর দামের সঙ্গে এখন পেঁয়াজও যুক্ত হলো। এটা আবার কতদিন চলে...কোন পর্যন্ত দাম ওঠে কে জানে। আমাদের তো ২৫০ টাকা কেজিতেও পেঁয়াজ কেনার অভিজ্ঞতা আছে। এখন কত হয় আল্লাহ জানে!’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাবরি মসজিদের জন্য অনলাইনে ৯৩ লাখ ও ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা এলো হুমায়ুনের বাড়িতে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্ধ হচ্ছে অবৈধ ফোন, কম দামে মোবাইল কেনার সুযোগ খুঁজছেন ক্রেতারা
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে -এনসিপি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমরা ঋণের ফাঁদে পড়ে গেছি -এনবিআর চেয়ারম্যান
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী-নূন্যতম পাসের হার না থাকলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের মানুষ ১৯৭১ সালে তাদের দেখেছে -তারেক রহমান
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একদিনে বেড়েছে ৩০-৪০ টাকা, সরকার নির্বিকার
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিটিআরসি ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিনে বেশভূষায় নৌযান শ্রমিক, রাত নামলেই ভয়ংকর নৌদস্যু
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দরিদ্র পরিবারে শিশু-মৃত্যু বেশি, মায়েদের স্বাস্থ্যসেবায় বৈষম্য
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর্মির বিরুদ্ধে লড়বো, ঐক্যবদ্ধ থাকো’
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)