ফ্রান্স নেপোলিয়ন-হিটলারের মতো রাশিয়া আক্রমণের হুমকি দিচ্ছে -মস্কো
, ৮ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ আশির, ১৩৯২ শামসী সন , ৯ মার্চ, ২০২৫ খ্রি:, ২২ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে নেপোলিয়ান বোনোপার্ট ও এডলফ হিটলারের সাথে তুলনা করেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। পাশাপাশি তাকে পারমাণবিক হুমকি দেওয়ার ব্যাপারে সর্তক থাকারও আহবান জানিয়েছে সের্গেই ল্যাভরভ।
গত বৃহস্পতিবার (৬ই মার্চ) এনবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এর আগে গত বুধবার এক ভাষণে ম্যাক্রো বলেছে, ইউরোপের নিরাপত্তার জন্য রাশিয়ার হুমকির কথা বিবেচনা করে ফ্রান্স তার পারমাণবিক অস্ত্রাগার ইউরোপের মিত্রদের সঙ্গে ভাগাভাগি করার কথা বিবেচনা করছে।
সে আরও জানায়, ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ইচ্ছুক ইউরোপীয় দেশগুলোর সেনাপ্রধানদের সঙ্গে সামনে সে বৈঠক করবে।
তার এই বক্তব্যকে ‘ভীষণ আক্রমণাত্মক’ বলে অভিযোগ করেছে ক্রেমলিন। ‘এটা অবশ্যই রাশিয়াকে দেওয়া একটি হুমকি,’ বলেছে ল্যাভরভ।
সে আরও বলেছে, ‘(ম্যাক্রোর মতো) আগে যারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিলো- নেপোলিয়ন, হিটলার; তারা অন্তত স্পষ্টভাবে বলেছিলো, ‘আমাদের রাশিয়া দখল করতে হবে। রাশিয়াকে হারাতে হবে’। কিন্তু ম্যাক্রো সে তুলনায় এতটা কৌশলী না।’
ম্যাক্রো ও ইউরোপীয় নেতাদের ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবকেও প্রত্যাখ্যান করে ল্যাভরভ। তার মতে, এমন পদক্ষেপকে ইউক্রেনে ন্যাটোর উপস্থিতিই বিবেচনা করবে মস্কো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খারগ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ইরান যুদ্ধে বেকায়দায় সন্ত্রাসী ড্রাম্প
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের কথিত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাও অকার্যকর প্রমাণিত হয় যোদ্ধাদের আক্রমণের মুখে।
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)