বদলি-পদোন্নতি নিয়ে জনপ্রশাসনে অস্থিরতা
, ১৭ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি আর পদোন্নতিতে চলছে নাটকীয় উত্থান-পতন। একদিন প্রজ্ঞাপন জারি হচ্ছে, পরদিনই তা প্রত্যাহার। কোথাও নতুন মুখ, কোথাও পুরনোদের প্রত্যাবর্তন। মাঠ প্রশাসন থেকে কেন্দ্র পর্যন্ত অস্থিরতা ছড়িয়েছে। ভালো পদায়নের আশায় কর্মকর্তাদের মধ্যে দলীয় ট্যাগ দেওয়া-নেয়ার প্রতিযোগিতাও থামছে না। ভালো পদায়নের আশায় রাজনৈতিক দলগুলোর কাছেও ধর্ণা দিচ্ছেন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের দুটি জেলার ডিসি কর্মস্থলে যোগদানের পরপরই তাদের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে। এক বছর পর তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। কক্সবাজারের ডিসি নিয়োগ হওয়ার পরও প্রায় একই চিত্র। উচ্চ মহলে দ্বন্দ্বের কারণে প্রথমে তাকে স্টেশনে যেতে নিষেধ করা হয়। ৮ দিন পর আবার তাকেই পাঠানো হয়। ২০ জন ডিসি যুগ্ম সচিব পদোন্নতি পাওয়ার ৭ মাস পরও মাঠে কাজ করছেন।
জনপ্রশাসনে পদোন্নতি নিয়েও চলছে নানা হিসাব-নিকাশ। ৭ মাস আগে ২১ জন জেলা প্রশাসক যুগ্ম সচিব পদে উন্নীত হলেও ২০ জন এখনও আগের দায়িত্বে রয়েছেন। নতুন করে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন শাহ নুসরাত জাহান, যিনি ২৮ আগস্ট থেকে ধারণাগত জ্যেষ্ঠতা পেলেও আর্থিক সুবিধা পাবেন না। একইভাবে আরিফা সিদ্দিকা ও মেহেদী হাসানকেও একই তারিখ থেকে জ্যেষ্ঠতা দেওয়া হয়েছে। আর ২৮ আগস্টের পৃথক প্রজ্ঞাপনে ২৬৯ জনকে উপসচিব করা হয়।
প্রাপ্ত তথ্যমতে, অন্তর্র্বতী সরকারের অধীনে প্রশাসনে এখনও দলীয় ট্যাগ দেওয়ার প্রবণতা কাটেনি। কেউ নিজেকে পুরনো রাজনৈতিক সম্পৃক্ততার ‘যোগ্য প্রমাণ’ হিসেবে তুলে ধরছেন, কেউ আবার প্রতিপক্ষকে ভিন্ন দলের মানুষ বলে বদনাম করছেন। ফলে প্রশাসনের মধ্যে অনিশ্চয়তা ও অবিশ্বাস বাড়ছে। অনেকে আবার পদোন্নতি বা কাক্সিক্ষত বদলির আশায় পলিটিক্যাল লিংক (রাজনৈতিক সংযোগ) খুঁজছেন।
গোয়েন্দা সংস্থার রিপোর্টে দেখা গেছে, অতীত সরকারের সময়ে সুবিধাভোগী কিছু কর্মকর্তা এখন অন্য দলের পরিচয়ে নিজেদের উপস্থাপন করার চেষ্টা করছেন। অথচ প্রজাতন্ত্রের কর্মচারীদের কোনো রাজনৈতিক পরিচয় দেওয়া নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ২১ ব্যাচের এক কর্মকর্তার বিএনপির পরিচয় সামনে এলে সেসময়ে তার মন্ত্রণালয়ের মন্ত্রী সার্টিফিকেট দেন ওই কর্মকর্তা আওয়ামী লীগের বলে। অথচ পারিবারিকভাবে তিনি বিএনপির আদর্শের অনুসারী। পরিচয় গোপন করে গেল সরকারের আমলে তিনি সুবিধা নিয়েছেন। এখন একই ব্যক্তি নিজেকে বিএনপির পরিচয় দেওয়ার চেষ্টা করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলী গুপ্তচর গ্যাং নেতাসহ নিহত
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘোষিত আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম -ফখরুল
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতীয় গোয়েন্দা নিয়ে হত্যার পরিকল্পনা তাপসের অফিসে
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়া যাবে না -স্টুডেন্টস ফর সভরেন্টি
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘১৫ বছরের মধ্যে সেনাবাহিনী যেন দাঁড়াতে না পারে’
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সীমান্তপথে ঢোকে, ছড়ায় ট্রেনে
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রাম বন্দর পরিচালনা প্রশ্নে হাইকোর্টের ‘দ্বিধাবিভক্ত’ রায়
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘রাজাকার-আল বদরদের জন্য আ.লীগই ঠিক ছিল’
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয় -চিফ প্রসিকিউটর
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












