বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
, ০৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৮ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও তাদের পরিবারের সদস্যদের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
গত রোববার বিএফআইইউ এই নির্দেশ দেয়।
নির্দেশনা অনুযায়ী আহমেদ আকবর সোবহানের ছেলে সাদাত সোবহান, সাদাত সোবহানের স্ত্রী সোনিয়া ফেরদৌসী সোবহান, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আহমেদ আকবর সোবহানের আরেক ছেলে শাফিয়াত সোবহান, আনভীরের স্ত্রী সাবরিয়ান সোবহানের অ্যাকাউন্টও জব্দ করা হবে।
ব্যাংকগুলোতে একটি চিঠি পাঠিয়ে প্রথম ধাপে ৩০ দিনের জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বিএফআইইউ।
বিএফআইইউ অর্থ পাচার প্রতিরোধ আইন-২০১২ এর আওতায় ওইসব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে।
একইসঙ্গে ব্যাংকগুলোকে তাদের নামে থাকা লকার সুবিধাও ব্লক করতে বলেছে।
এ ছাড়া, দুই কার্যদিবসের মধ্যে ব্যাংকগুলোকে আহমেদ আকবর সোবহানের ছেলে সাফওয়ান সোবহান ও সাফওয়ানের স্ত্রী ইয়াশা সোবহানের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও দিতে বলেছে বিএফআইইউ।
সম্প্রতি, অপরাধ তদন্ত বিভাগ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কীভাবে এখনো বহাল আছে আইজিপি?
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ!
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফোন কেনার জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্বাচনে পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান নয়, নিরাপত্তার জন্য ইসরায়েলই বড় হুমকি’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হাসিনা প্রসঙ্গে জয়শঙ্কর: ‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিদেশ নিতে দেরি হচ্ছে’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ফেব্রুয়ারিতে হবে পরিবর্তনের সূচনাকারী নির্বাচন’
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)