বাবরি মসজিদের আনুষ্ঠানিক কাজ শুরু, এবার লাখো কণ্ঠে কুরআন শরীফ পাঠের উদ্যোগ
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদের কাজ শুরু হওয়ার পর এবার লাখো কণ্ঠে কুরআন শরীফ পাঠের ঘোষণা দিলেন হুমায়ুন কবির। রাজ্যের বিধানসভা নির্বাচন সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
হুমায়ুন কবির বলেন, ‘আমি মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় জেতার জন্য কুরআন শরীফ পাঠের আয়োজন করবো। লাখো মুসলিমকে দিয়ে কুরআন তিলাওয়াত করানো হবে। মুর্শিদাবাদের কোনো এক জায়গায় প্যান্ডেল করবো, এরপর হবে কুরআন পাঠের অনুষ্ঠান। ’
হুমায়ুন কবির বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মোদী অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছে। ভারতের মুসলিম সমাজ এ নিয়ে কোনো বিরোধিতা করেনি। আবার তার ইশারাতেই এত বড় একটি ইমারত (বাবরি মসজিদ) ভেঙে ফেলা হলো। কেউতো খুব একটা বিরোধিতা করেনি। এরপর অনেক মামলা হয়েছে এবং সেই মামলায় কোথাও বলা নেই, আর কোথাও বাবরি মসজিদ করা যাবে না। ’
তিনি জোর গলায় বলেন, আমি আবার বলছি, বাবরি মসজিদ হবে। কোনো শক্তি এটি আটকাতে পারবে না।
এর আগে, গত শনিবার (৬ ডিসেম্বর) মুর্শিদাবাদের বেলডাঙা ২ নম্বর ব্লকের ছেতিয়ানি এলাকায় নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেন বিধায়ক হুমায়ুন কবির। এরপর তিনি বলেন, ‘আমি কোনো অসাংবিধানিক কাজ করিনি। ’
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ বানাতে চেয়ে দল থেকে বরখাস্ত হন তৃণমূল নেতা হুমায়ুন কবির। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বৃহস্পতিবার তাকে বরখাস্ত করে মমতার দল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)