বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে সফল নোবিপ্রবি
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নোয়াখালী সংবাদাদতা:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাছ চাষে যান্ত্রিকীকরণ ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ করে সফল হয়েছে। এতে গুরুত্বপূর্ণ অগ্রগতি মৎস্য গবেষকদের নতুন আশার আলো দেখিয়েছে।
তারা মনে করছেন, এ পদ্ধতিতে মাছ চাষ করলে একদিকে যেমন একই শ্রম ও ব্যয়ে দ্বিগুণ মাছ উৎপাদন সম্ভব, তেমনি এই মাছ দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
নোবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘যান্ত্রিকীকরণের মাধ্যমে নিবিড় মাছ উৎপাদনের একটি উন্নত মডেল প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের এ সাফল্য দেখতে গতকাল প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, তেলাপিয়া চাষে সোলার সিস্টেমের মাধ্যমে এরেটর ব্যবহার করে চাষিরা সাফল্য পাবে। এর ফলে সম্পূর্ণভাবে একটি নবায়নযোগ্য ব্যবস্থা চালু হলো। এই গবেষণার বাস্তব প্রয়োগ সাধারণ মাছ চাষিদের মধ্যে ছড়িয়ে পড়লে দেশের প্রোটিনের চাহিদার অন্যতম উৎস মাছ আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে। একইসাথে পরিবেশবান্ধব মাছ চাষ বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করবে। এই উৎপাদন পদ্ধতি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
গবেষকরা জানান, তিন বছরের গবেষণায় দেখা গেছে সঠিক সময় ও পদ্ধতিতে এরেটর ব্যবহার করলে প্রচলিত পদ্ধতির তুলনায় হেক্টরপ্রতি তেলাপিয়া উৎপাদন প্রায় দ্বিগুণের বেশি পর্যন্ত বাড়ানো সম্ভব। বাংলাদেশে দীর্ঘদিন ধরে হ্যাচারি ও কিছু চিংড়ি ঘের ছাড়া এরেটরের ব্যবহার ছিল সীমিত। চাষিদের মধ্যে সচেতনতার অভাব, বিদ্যুৎ ব্যয় এবং কোন্ ধরনের এরেটর কোন্ সময় ব্যবহার করতে হবে এ বিষয়ে তথ্যের ঘাটতি থাকায় সম্ভাবনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফল মিলছিল না। এ বাস্তবতা থেকে অধ্যাপক মামুন পুকুরের জলের গুণগত অবস্থা, অক্সিজেন সরবরাহ ও উৎপাদনশীলতা নিয়ে দীর্ঘমেয়াদি গবেষণা করেন। তার গবেষণায় প্রমাণিত হয় পুকুরের তলায় ডিফিউজার ডিস্কের মাধ্যমে বাবল সরবরাহ এবং ওপর থেকে প্যাডেল এরেটর চালালে পানির সব স্তরে পর্যাপ্ত অক্সিজেন বজায় থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত না হলে ফিলিং স্টেশন বন্ধের হুঁশিয়ারি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রাম বন্দরে ৬ জাহাজ থেকে জ্বালানি খালাস চলছে, পথে আরও ৪টি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৯ বিএনপিপন্থী আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসলার বাজারে নেই ক্রেতা, হতাশ ব্যবসায়ীরা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৫০ কি.মি. যানজট
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিং স্টেশনে তেল বরাদ্দ কমলো ১৫%: সরকারের নতুন নির্দেশনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে রেহাই পাচ্ছেন না সরকারি কর্মকর্তা-পুলিশ সদস্যরাও
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পথচারী লাঞ্ছনা: বিদেশি ইনফ্লুয়েন্সারদের আচরণে ক্ষোভ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘অভিযোগ প্রমাণিত হলে প্রসিকিউটরদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে’
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দলের মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন তারেক রহমান
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্পিকার-ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন তারেক রহমান’
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)