বৈষম্যবিরোধী ছাত্রদের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা
, ২২শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৬ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৩ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৯ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারির ঘটনায় আহতদের পক্ষের শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে। তারা সেখান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মিছিল নিয়ে যাওয়ার কথা বলছে।
গত মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। এই ব্রিফিংয়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী তানজিম সোহরাব রেজা বলেন, মেরে-ধরে চুপ করিয়ে দেয়া যে রাজনৈতিক চর্চা, সেটি ফ্যাসিবাদ গড়ে তুলতে সহায়ক। এর বিরুদ্ধে দাঁড়ানোটাই জুলাই বিপ্লবের স্পিরিট। জুলাইয়ে যখন আমরা দলীয়, ধর্মীয় পরিচয় ফেলে রাজপথে নেমেছিলাম, তখন আমাদের মনে আশার সঞ্চার হয়েছিল।
আমরা মনে করেছিলাম, জুলাইয়ের পর অন্তত ছাত্র সংগঠনগুলো পারস্পরিক সহাবস্থান বজায় রেখে দেশের অগ্রগতিতে চেষ্টা করে যাবে। একইসাথে চেষ্টা করবে, ছাত্রলীগের মতো কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে যেন জিম্মি হয়ে না পড়ে। অথচ জুলাইয়ে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হয়, তারা ছাত্রলীগ হতে চায় এবং সে পথেই এগোচ্ছে।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করে ফেরার পথে গণপরিবহনের গতি রোধ করে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। ঘটনার পরে আমরা জানতে পারি, এ হামলার পেছনে ছিল আশিকুর রহমান হৃদয় নামের একজন। ইতোমধ্যে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করার অভিযোগ এসেছে। কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ, আসাদ বিন রনি ও জাহিদদের সামনে হামলার এ ঘটনা ঘটে। চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থার আশায় দুপুরে আমরা অফিসে এসেছিলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যৎ আক্রমণ ঠেকাতে অস্ত্র রেখে দিবে হামাস
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঝড় আর বন্যায় কাবু দখলদারদের ঘাঁটি
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন আলু বাজারে, পুরোনো আলু নিয়ে বিপাকে ব্যবসায়ীরা
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা -১২ ফেব্রুয়ারি ভোট -মনোনয়নপত্র দাখিল ২৯ ডিসেম্বর -সারাদেশে ম্যজিস্ট্রেট নিয়োগে চিঠি
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, হাইকোর্টের রায়
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমরা জানিই না কাকে টাকা ধার দিয়েছি’
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
উত্তরে শীতে জনজীবন স্থবির, চরবাসীর দুর্ভোগ
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চুরি করতে গিয়ে র্যাব সদস্যের স্ত্রীকে হত্যা
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছবি-এনআইডি না থাকার পরও যেভাবে ধরা পড়লো সেই গৃহকর্মী
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)