বোমা মেরে তাজমহলে হামলার হুমকি, আতঙ্কিত পর্যটকরা
, ৩ রা জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পর্যটন দফতরে ইমেলে হুমকিবার্তা আসতেই হুলস্থুল পড়ে যায়। তড়িঘড়ি তাজমহল থেকে পর্যটকদের সরিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে খবর, তাজমহলে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি ভুয়া ইমেল ছিল।
তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা এসিপি সৈয়দ আরিব আহমেদ বলেন, “পর্যটন দফতরে ইমেলে হুমকিবার্তা এসেছে। তার ভিত্তিতে তাজগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।” হুমকিবার্তা আসার পরই তাজমহলে পৌঁছায় বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড, দমকল এবং পুলিশ।
এসিপি জানিয়েছেন, ইমেলে যে হুমকিবার্তা পাঠানো হয়েছে, সেই অনুযায়ী কোনও সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি। কোথা থেকে এই ইমেল এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। রাজ্যের পর্যটন দফতরের কর্মকর্তা দীপ্তি বৎস জানিয়েছে, হুমকিবার্তা পাওয়ার পরই আগ্রা পুলিশকে বিষয়টি জানানো হয়। তারপরই তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
ভারতের বহু রাজ্যে গত কয়েক মাস ধরে কখনও স্কুলে, কখনও কলেজ এমনকি হোটেলেও হুমকিবার্তা পাঠানোর ঘটনা ঘটেছে। বিভিন্ন বিমান সংস্থাগুলিতেও হুমকিবার্তা পাঠানো হয়েছে বার বার। এ বার সেই তালিকায় যুক্ত হল তাজমহল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাংবাদিকদের উপর দমন-পীড়ন দখলদারদের আসল চেহারা উন্মোচিত করেছে
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমেরিকা বিশ্বাসঘাতকতা করতে পারে -ফরাসি প্রেসিডেন্ট
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পেহেলগাম হামলার পর ভারতে মা থেকে বিচ্ছিন্ন বহু শিশু
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হত্যার পর বুলডোজার দিয়ে বালি চাপা: গাজায় নতুন গণকবরের সন্ধান
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ শতাধিক
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫০ দিনে ৬০০ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ভারত সমর্থিত’ সাত সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে মুসলিম সহযাত্রীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে আতঙ্ক ছড়ালো এক হিন্দুত্ববাদী
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তার সর্বনিম্ন পর্যায়ে ট্রাম্প
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ খোরাসান: সুপ্ত সম্পদের ভা-ার ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৭
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)