ভাইকে ‘ফাঁসাতে’ নিহত দেখিয়ে জুলাই হত্যা মামলা, তদন্তে মিলল জীবিত
, ১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে বেছে নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে; উত্তাল সেসময়ে ওই ভাইকেই নিহত দেখিয়ে করে মামলা। তবে শেষ রক্ষা হয়নি, ওই মামলাকারী এখন নিজেই ফেঁসে যাচ্ছে। হত্যাকা-ের এ মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪২ জন।
পুলিশ তদন্তে নেমে দেখতে পেয়েছে, আন্দোলনের মধ্যে ৩ অগাস্ট যাকে হত্যার অভিযোগে মামলা করা হয়েছিল সেই ব্যক্তি দুলাল ওরফে সেলিম (মূল নাম-সোলায়মান সেলিম) জীবিত রয়েছে।
এ মামলার বাদী সেলিমের ভাই মোস্তফা কামাল ওরফে মোস্ত ডাকাতের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় ২১১ ধারায় অভিযোগ দায়েরের অনুমতি চেয়েছেন তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের ওয়ারী বিভাগের এসআই ইনামুল ইসলাম।
ডিবি পুলিশের ওয়ারী জোনের উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন বলেন, ইচ্ছাকৃতভাবে বাদী মিথ্যা মামলা দায়ের করেছেন। এজন্য তার বিরুদ্ধে মামলা করতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে।
“আদালত অনুমতি দিলে আমরা করবো। আবার আদালত বিষয়টা নথিজাতও করতে পারেন। আদালত যেভাবে নির্দেশনা দেবে, আমরা সেইভাবে কাজ করব।”
ভাই ‘নিহত’ হওয়ার দাবি করে ঢাকার একটি আদালতে মামলার আবেদনে সোলায়মান সেলিমের নাম দেওয়া হয় দুলাল ওরফে সেলিম। পেশা দেখানো হয় ‘ঠিকানা’ পরিবহনের হেলপার। তিনি ৩ অগাস্ট যাত্রাবাড়ীতে গুলিতে নিহত হয়েছিলেন বলে অভিযোগ করা হয়।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে যাত্রাবাড়ী থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়।
প্রথমে মামলার আবেদনে ৪১ জনকে আসামি করা হয়েছিল। পরে তদন্তের শুরুতে পুলিশ আরও একজনকে এ মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখায়। মোট ৪২ আসামির মধ্যে দুইজনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
মামলার পরবর্তী তদন্তে গোয়েন্দা পুলিশ জানতে পারে, সেলিম নিহত হননি। এলাকায় ডাকাত হিসেবে পরিচিত এবং হত্যা-ডাকাতি মামলা মাথায় নিয়ে পলাতক তার ভাই মোস্তফা কামাল পারিবারিক বিরোধের জেরে সেলিমকে ফাঁসাতে মামলাটি করেছে।
তিন ভাইয়ের বিরুদ্ধে তার ‘জমি দখল করার’ চক্রান্ত সাজানোর অভিযোগ করে সোলায়মান সেলিম বলেন, আমার কোনো ছেলে সন্তান নাই। আমাকে মেরে জমি দখল করতে চায়। এজন্য আমি খুন হয়েছি উল্লেখ করে মামলা করে। পরে যেন খুনের কাজটা করা সহজ হয়। তারা আমাকে খুন করে অন্যকে ফাঁসাতে পারে। আতঙ্কের মধ্যে আছি। তারা কখন কী করে ফেলে।
থানা পুলিশের হাতঘুরে মামলার তদন্তভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে (ডিবি)। সম্প্রতি এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪২ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে ৩০ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা ডিবির ওয়ারী বিভাগের এসআই ইনামুল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্রমশ জেন-জির নেতা হয়ে উঠছেন তারেক রহমান
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশের চাল আমদানির খবরে খুশি ভারতীয় ব্যবসায়ীরা
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৫৭ হাজার টন গম!
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শক্তি বাড়াচ্ছে জামাত, বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ মোটেও সহজ নয়
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এনসিপি নেতা পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জঙ্গল সলিমপুরে কম্বাইন অপারেশন হবে -প্রেস সচিব
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
টেকনাফ সীমান্তে ‘অর্ধশতাধিক’ স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রেডিওথেরাপির অপ্রতুলতা ক্যানসার রোগীদের ‘গণহত্যার’ শামিল
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পালানোর হিড়িক: কানাডায় হাজার হাজার ইসরায়েলির চাকরির অনুরোধ
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র মাহে শা’বান শরীফ উনার চাঁদ দেখা যায়নি - পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ০৫ তাসি’ (০৩ ফেব্রুয়ারী) ছুলাছা দিবাগত রাত।
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরোজগঞ্জের প্রতি হাটে বিক্রি হয় ২ কোটি টাকার গুড়
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোট বানচালের ছক আ’লীগের
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












