ভারতকে উপযুক্ত জবাব দেয়া হয়েছে -পাক প্রধানমন্ত্রী
-‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ নিশ্চিত করলো পাকিস্তান
, ১২ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১১ মে, ২০২৫ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ভারতকে উপযুক্ত জবাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এবং অন্যান্য দলের নেতাদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় শাহবাজ শরিফ এই মতামত প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শরিফ বলেন, ভারত পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, কিন্তু এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্তে¦ও, পাকিস্তান চরম সংযম দেখিয়েছে।
প্রধানমন্ত্রী শরিফ বলেন, ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে।
তিনি বলেন, আমাদের পাল্টা অভিযান ‘বুনইয়ানুম মারসুস’ এ সেইসব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে যেখান থেকে পাকিস্তানের উপর আক্রমণ শুরু হয়েছিল।
ভারতের সঙ্গে ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ নিশ্চিত করলো পাকিস্তান :
ভারত ও পাকিস্তান তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। অনলাইনের এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান ও ভারত একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
তিনি আরও লেখেন, নিজের সার্বভৌমত্ব ও ভূখ-গত অখ-তা বজায় রেখে পাকিস্তান সবসময়ই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করে এসেছে!
ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রুবিও আগেই যুদ্ধবিরতির বিষয়টি প্রকাশ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ই-ডেস্ক চালু : পেপারলেস যুগে কেন্দ্রীয় ব্যাংক
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিনাকী-ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভাইকে ‘ফাঁসাতে’ নিহত দেখিয়ে জুলাই হত্যা মামলা, তদন্তে মিলল জীবিত
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বান্ডেল টাকা দিয়ে গণ অধিকারের নেতা বললো, ‘এগুলো দিয়ে সকালে সিসা খাইবা’
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চুক্তি লঙ্ঘন অব্যাহত থাকলে যুদ্ধবিরতি এগিয়ে নেয়া সম্ভব হবে না -হামাস
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সচিবালয়ে ভাতা দাবিতে অর্থ উপদেষ্টা অবরুদ্ধ
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সেনাপ্রধানের উপস্থিতিতে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের সম্মেলন শুরু
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু থামেনি বাংলাদেশে
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদত্যাগ করেছে উপদেষ্টা মাহফুজ ও আসিফ
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপদেষ্টার নাম ভাঙিয়ে’ জায়গা ইজারা দিলো বন্দর
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রাম বন্দরে বিদেশী প্রাধান্যের প্রতিবাদে পতাকা মিছিল
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)