ভারতে সঠিক তথ্য তুলে ধরায় এক মুসলিমকে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে হয়রানি
, ৩ রা জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ভারতে সঠিক তথ্য তুলে ধরায় শীর্ষস্থানীয় ফ্যাক্ট-চেকার এবং ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান অল্টনিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়েরের নামে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে উত্তর প্রদেশ পুলিশ! এর আগে ২০২২ সালে ভারতীয় সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করে ‘তাৎক্ষণিক মুক্তির’ নির্দেশ দিলেও সম্প্রতি উত্তর প্রদেশ পুলিশ তার বিরুদ্ধে এ অভিযোগ এনেছে।
উত্তর প্রদেশ পুলিশের দাবি, জুবায়ের ‘ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখ-তাকে বিপন্ন’ করেছেন। জামিনের অযোগ্য ধারার এই অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে সাত বছর থেকে আজীবন কারাদ- হতে পারে।
জুবায়ের গত ৩ অক্টোবর উত্তর প্রদেশের দাসনা দেবী মন্দিরের পুরোহিত যতি নরসিংহনন্দের একটি প্রামাণ্যচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলো। প্রামাণ্যচিত্রে সে দ্বীনি অনুভূতিতে আঘাত হেনে মন্তব্য করেছিলো, যা মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত সংবেদনশীল বলে বিবেচিত হয়।
এই পোস্টের পর দাসনা মন্দিরের সামনে বিক্ষোভ হয় এবং পাথর ছোড়ার অভিযোগে পুলিশ ১০ জনকে গ্রেফতার করে। ওই সময় মুসলমানদের পক্ষ থেকে নরসিংহনন্দের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হলে সে লোকচক্ষুর অন্তরালে চলে যায়। তবে পুলিশ তাকে গ্রেফতারের খবর অস্বীকার করে।
জুবায়েরের আইনজীবীরা অন্তর্বর্তী জামিনের পাশাপাশি মামলাটি খারিজ করার আবেদন জানিয়েছেন।
আত্মপক্ষ সমর্থনে জুবায়ের বলেছেন, আমার বিরুদ্ধে যারা অভিযোগ তুলেছে, তারা নিজেরাই ঘৃণামূলক বক্তব্য প্রচার করে, অথচ তারা মুক্ত। আমি ঘৃণামূলক অপরাধ রিপোর্ট করেছি বলে আমাকে নিশানা করা হচ্ছে।
জুবায়েরের বিরুদ্ধে কঠোর ধারার অভিযোগ আনার কারণে মানবাধিকার সংস্থা ও সাংবাদিক সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটিকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত বলে আখ্যা দিয়েছে। সূত্র : বিবিসি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানে যুদ্ধে যেতে চায় না অনেক মার্কিন সেনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধের চড়া মাশুল দিতে হবে এখন সাধারণ মানুষকে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলার হুঁশিয়ারি ইরানের
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর সংকটে দখলদারগুলো
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রমজানের দোয়ার টাইমার ঘিরে আতঙ্ক, মার্কিন বিমানবন্দরে নিরাপত্তা তোলপাড়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবেশী দেশে ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র মোতায়েন: যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শায়খ, মুজাহিদ ও আলেমরূপী ইহুদি এজেন্টের হাকীকত ফাঁস!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় এসে যোদ্ধাদের হামলার কবলে পড়ে এভাবেই তছনছ অবস্থায় দখলদার ইসরাইলের সামরিক যান।
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)