ভয়াবহ পানি সংকটের পথে ইউরোপ
, ১১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত ২০ বছরের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)-এর গবেষকরা জানিয়েছে, ইউরোপের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সংরক্ষিত পানি দ্রুত কমে যাচ্ছে। স্পেন, ইতালি, পোল্যান্ড থেকে শুরু করে ব্রিটেনের কিছু অংশও এই সংকটের মধ্যে পড়েছে।
ওয়াটারশেড ইনভেস্টিগেশনস ও দ্য গার্ডিয়ানের সঙ্গে যৌথভাবে ইউসিএলের গবেষকরা ২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংগ্রহ করা স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে। পৃথিবীর মহাকর্ষীয় পরিবর্তন পরিমাপের মাধ্যমে তারা ভূগর্ভস্থ পানি, নদী-হ্রদ, মাটির আর্দ্রতা ও হিমবাহের ভর হ্রাস-বৃদ্ধি শনাক্ত করে। এই পরিবর্তনের মাধ্যমেই মোট স্থলজ পানির প্রবণতা স্পষ্টভাবে ফুটে ওঠে।
গবেষণায় দেখা গেছে, ইউরোপের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল বিশেষত স্ক্যান্ডিনেভিয়ার কিছু অংশ, ব্রিটেনের পশ্চিম এলাকা ও পর্তুগাল ক্রমেই আর্দ্র হয়ে উঠছে। বিপরীতে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও মধ্য ইউরোপের বৃহৎ অঞ্চল, যার মধ্যে রয়েছে স্পেন, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, রোমানিয়া, ইউক্রেনসহ ব্রিটেনের পূর্বাঞ্চল দ্রুত শুষ্ক হয়ে যাচ্ছে।
গবেষণা দলের ডক্টোরাল গবেষক আরিফিনের গবেষণা বলছে, ইউরোপের অধিকাংশ সংরক্ষিত মিঠা পানির ভান্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ব্রিটেনে এক ধরনের দ্বিমুখী পরিস্থিতি দেখা গেছে- দেশটির পশ্চিমাঞ্চল আর্দ্র হলেও পূর্বাঞ্চল ক্রমাগত শুষ্ক হচ্ছে।
গবেষকরা সতর্কবার্তায় বলেছে, ইউরোপে পানি সংকট কেবল ভবিষ্যতের আশঙ্কা নয় -এটি এখন বাস্তবতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের সাথে আলোচনা ছাড়া গাজায় শান্তি আসবে না: কাতার
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুদানে হাসপাতাল ও স্কুলে ড্রোন হামলা, নিহত ৭৯
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই নতুন করে ভূমিধসের শঙ্কা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলপ্রীতি বন্ধে ইইউ পররাষ্ট্রনীতি প্রধানকে আহ্বান
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় ৫৭ হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা -জাতিসংঘ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ককে বহিষ্কার করেছে কংগ্রেস
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ শহীদ দিবসে পুনরায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন - ৩ লক্ষ মানুষের গণজমায়েত
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)