সম্পাদকীয়-১
মুবারক হো মহিমান্বিত ৯ই জুমাদাল ঊখরা শরীফ! আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুল উমাম আল খ¦মিস আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
অতএব, প্রত্যেকের উচিত- ব্যাপক যওক-শওকের মাধ্যমে এই মহিমান্বিত দিবস মুবারক যথাযথ মর্যাদায় পালন করা।
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
(১)
“আজ মহাসম্মানিত ও মহাপবিত্র ৯ই জুমাদাল ঊখরা শরীফ। সুবহানাল্লাহ! পবিত্র ৯ই জুমাদাল ঊখরা শরীফ হচ্ছেন জান্নাতী মেহমান, ওলীয়ে মাদারযাদ, আখাছ্ছুল খাছ আহলু বাইত শরীফ, সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুল উমাম আল খ¦মিস আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। যে দিবসটি কুল কায়িনাতের সকলের জন্যেই মহান ঈদের বা খুশির দিন। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুল উমাম আল খ¦মিস আলাইহিস সালাম তিনি ১৪৪৪ হিজরী সনের আরবী ষষ্ঠ মাস পবিত্র মাহে জুমাদাল ঊখরা শরীফ উনার ৯ তারিখ (লাইলাতুছ ছুলাছা মঙ্গলবার) রাত ১২:২৭ মিনিটে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!”
উল্লেখ্য, সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুল উমাম আল খ¦মিস আলাইহিস সালাম তিনি মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মাঝে অনন্য।
উনার মহাসম্মানিত নানাজান খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!
উনার মহাসম্মানিত আম্মাজান হচ্ছেন সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উম্মু আবীহা, সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!
উনার মহাসম্মানিত পিতাজান হচ্ছেন মুহ্ইউস সুন্নাহ, মাহিউল বিদআত, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হযরত যুন নূরাইন আলাইহিস সালাম, শাহ্দামাদে ছানী সাইয়্যিদুনা হযরত হাদিউল উমাম আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ! উনার শান মান ও ফাযায়েল ফযীলত মুবারক যে কত বেমেছাল ও কত বিশেষ তা ভাষায় বর্ণনার ক্ষমতা উম্মতের নেই। সুবহানাল্লাহ!
(২)
প্রসঙ্গত উল্লেখ্য, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার পূত-পবিত্র হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে সম্পর্কযুক্ত প্রত্যেকটি বিষয়ই বেমেছালভাবে মহাসম্মানিত। তার মধ্যে আখাছ্ছুল খাছ বিষয়গুলো আরো আলাদাভাবে বৈশিষ্ট্যম-িত। সুতরাং সে মহান বিষয় বা দিবস মুবারক পালনের সাথে যদি উম্মাহ নিজেকে সম্পৃক্ত করতে পারে, শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারে, সম্মানের সাথে পালন করতে পারে, তাহলেই উম্মাহ সহজে সফল হতে পারবে, খাছ রহমত পাবে। ইনশাআল্লাহ!
স্মর্তব্য, পবিত্র রওযা শরীফ পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে অবস্থিত থাকার কারণে এবং পবিত্র মদীনা শরীফ যমীনে অবস্থিত হওয়ার কারণে পবিত্র মক্কা শরীফ থেকে পবিত্র মদীনা শরীফ উনার মর্যাদা-মর্তবা লক্ষ-কোটি গুণ বেশী। সুবহানাল্লাহ! একই কারণে যমীনের মর্যাদা আসমানের থেকে লক্ষ-কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ!
(৩)
উল্লেখ্য যে, ছোহবত মুবারক উনার উসীলায় যদি মাটি মুবারক উনার এ অবস্থা হয়, তাহলে যিনি বা যাঁরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নূরুন নাজাত মুবারক (রক্ত মুবারক) ধারণ করে আছেন অর্থাৎ পবিত্র আওলাদ শরীফ, বিশেষ করে পবিত্র আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে সংশ্লিষ্ট; তাহলে উনাদের সংশ্লিষ্ট বিষয়ে সম্মান করা খুশি প্রকাশ করা কত বড় তথা ভাষাহীন বেমেছাল রহমত মুবারক, বরকত মুবারক, মাগফিরাত মুবারক ও সমূহ নিয়ামত মুবারক হাছিলের বিষয়। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে, যে মানুষের শুকরিয়া আদায় করতে পারেনা সে মহান আল্লাহ পাক উনারও শুকরিয়া আদায় করতে পারে না।
সাধারণ মানুষের ক্ষেত্রেই যদি এই অবস্থা হয়, তাহলে যাঁরা আখাছ্ছুল খাছ আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের শুকরিয়া আদায় করতে না পারলে কত ভয়াবহ ও নিকৃষ্ট অবস্থা হতে পারে তা বিশেষ ফিকিরের বিষয়।
(৪)
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন ‘তোমরা নাজাতের জন্য, রহমত প্রাপ্তির জন্য উসিলা তালাশ করো’।
আর পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আওলাদে রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে হযরত নূহ আলাইহিস সালাম উনার কিশতির ন্যায় রক্ষা কবচ এবং যমীনের নিরাপত্তা দানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া অন্যান্য পবিত্র হাদীছ শরীফ উনাদের মাঝে ব্যাপক ফযীলত ও বিশেষ তা’যীম তাকরীম ও সর্বোচ্চ স্তরের খিদমতের আঞ্জামের জন্য জোর তাগিদ দেয়া হয়েছে।
এক্ষেত্রে উল্লেখ্য, ইমামুল মুহসিনীন, মুস্তাজাবুদ দাওয়াত, জান্নাতী মেহমান, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুল উমাম আল খ¦মিস আলাইহিস সালাম উনার শান মান ও ফাযায়েল ফযীলত মুবারক যে কত বেমেছাল ও কত বিশেষ তা বর্ণনাতীত । সুবহানাল্লাহ!
সঙ্গতকারণেই আমরা মনে করি যে, খুব সহজ সত্য হলো, বাংলাদেশের খাদ্যনিরাপত্তা হোক কিংবা আভ্যন্তরিত যত সঙ্কট-সমস্যাই হোক অথবা গোটা মুসলিম বিশ্ব যে ফিৎনা ফাসাদে আপতিত এবং অনিশ্চিত জীবনযাপনে শঙ্কিত অনিরাপত্তায় আতঙ্কিতই হোক তার থেকে তাদের মুক্তি লাভের একটাই ত্বরীক্বা- তা হলো মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের নিরাপত্তার চাদরে, ছায়াতলে নিজেদেরকে সমর্পিত করা।
খাছ করে ইমামুল মুহসিনীন, মুস্তাজাবুদ দাওয়াত, জান্নাতী মেহমান, ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাওয়াসায়ে সুলত্বানিন নাছীর আলাইহিস সালাম, আওলাদে রসূল সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদুল উমাম আল খ¦মিস আলাইহিস সালাম উনার তা’যীম মুবারক, তাকরীম মুবারক করা, উনাদের গোলামীতে আঞ্জাম দেয়া। উনাদের নিছবত মুবারক, কুরবত মুবারক, রেযামন্দি মুবারক হাছিল করা।
(৫)
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুবারক উসীলায় মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে মহামহিমান্বিত এ বিলাদত শরীফ উনার মাঝে অংশগ্রহণের জন্য তীব্র প্রতিযোগিতা করার, সর্বোচ্চ খুশি প্রকাশ করার, সর্বাধিক খিদমতে আঞ্জাম দেয়ার এবং উনাদের মুবারক খিদমতে ফানা হয়ে বাক্বা হওয়ার তাওফীক দান করুন। আমাদের কবুল করুন, রহমত করুন, মদদ করুন ও কামিয়াব করুন। আমীন।
মূলত এসব অনুভূতি আসে নেক ছোহবত মুবারক থেকে। আর ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ মহিমান্বিত ২৬শে রমাদ্বান শরীফ! নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, মুত্বহহারাহ, মুত্বহহিরাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুবারক হো ২৫শে রমাদ্বান শরীফ! সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আল মুত্বহহারাহ, আল মুত্বহহিরাহ, মালিকাতুল জান্নাহ, মালিকাতুল কায়িনাত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে। দেশের ৭০ শতাংশ মানুষ সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সরকারী হাসপাতালে নানা সংকট বেসরকারী হাসপাতাল অত্যন্ত ব্যয় বহুল জনগণের জন্য উভয় সংকট দূর করার দায়িত্ব সরকারের
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে বছরে গ্যাষ্ট্রিকের ঔষধ বিক্রি হচ্ছে ৭ হাজার কোটি টাকার উপরে দ্বীনি অভিজ্ঞ চিকিৎসক মন্তব্য করেছেন- গ্যাষ্ট্রিকের ঔষধের বিরুদ্ধে বলা ছদকায়ে জারিয়া একটু সচেতনতা আর হাতের কাছের পথ্যেই গ্যাষ্ট্রিক নির্মূল সম্ভব
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুবারক হো পবিত্র ২৩শে রমাদ্বান শরীফ! আজ সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আল মুত্বহহারাহ, আল মুত্বহহিরাহ, মালিকাতুল জান্নাহ, মালিকাতুল কায়িনাত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৈধ পথে বিদেশ গিয়ে ১০ বছরে অবৈধ হয়ে ফিরেছেন প্রায় ৭ লাখ বাংলাদেশী অভিবাসন প্রক্রিয়ায় দুর্নীতি দমনে পতিত সরকারের ন্যায় বর্তমান সব সরকারের নিষ্ক্রিয়তা- অতি নির্মম
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেদের ক্যাশিয়ারদের সুযোগ করে দেয়ার জন্য পতিত সরকার দেশের চিনি শিল্পকে ধ্বংস করেছিলো। (নাউযুবিল্লাহ) যথাযথ পৃষ্ঠপোষকতা করলে অতীতের মত চিনি রফতানী করা যাবে ইনশাআল্লাহ খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত সুমহান ২১ই রমাদ্বান শরীফ। যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহিমান্বিত বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ব্যয় বাড়লেও সুবিধার বাইরে ৭১ ভাগ দরিদ্র জনগোষ্ঠী। দারিদ্রের যাঁতাকল থেকে জনগণকে বের করে না আনলে দেশ অবিলম্বে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। বাঁচতে হলে খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনায়ই পাওয়া যাবে প্রকৃত নিরাপত্তা ও সফলতা ইনশাআল্লাহ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের অর্থনীতি ধ্বংস এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের কঠিন নীল নকশা- জাল টাকার প্রবেশ ঘটানো জাল টাকার বিস্তার রোধে সরকার ও নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা দরকার
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিমান্বিত সুমহান ১৮ই রমাদ্বান শরীফ। যা উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, ত্বহিরাহ, ত্বইয়্যিবাহ, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো ১৭ই রমাদ্বান শরীফ! সুবহানাল্লাহ! আজকের এ মহান দিনে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম তিনি, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি এবং আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অর্থাৎ উনারা মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












